রাজা দাস, বালুরঘাট: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বালুরঘাট৷ অভিযোগ, গণনাকেন্দ্রের বাইরে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল৷ ভাঙচুর করা হয় বাইকেও৷ সংঘর্ষের ঘটনায় এক বিজেপি কর্মীর মাথাও ফেটে গিয়েছে৷ যদিও তৃণমূল পদ্ম শিবিরের অভিযোগ অস্বীকার করেছে৷ পালটা বিজেপি কর্মীদের উপর গোষ্ঠীকোন্দলের অভিযোগে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির৷
[আরও পড়ুন: ৬৭ বছর পর ইতিহাস স্পর্শ, লকেটের হাত ধরে হুগলিতে জিতল শ্যামাপ্রসাদের দল]
বাংলায় পদ্মের রমরমা৷ ঘাসফুল শিবিরকে প্রায় প্রতিটি কেন্দ্রেই টক্কর দিচ্ছে বিজেপি৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রও তার ব্যতিক্রম নয়৷ তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে টেক্কা দিয়ে প্রাপ্ত ভোটের নিরিখে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে বিজেপির সুকান্ত মজুমদার৷ গণনাকেন্দ্রের বাইরে ভিড় বিজেপি-তৃণমূল উভয়পক্ষের৷ ইতিমধ্যেই আবির খেলায় মেতে উঠেছে গেরুয়া শিবির৷ আর এই উচ্ছ্বাসের মাঝেই তৃণমূল-বিজেপি অশান্তিতে রক্ত ঝরল বালুরঘাটে৷ বিজেপি কর্মীদের অভিযোগ, হারতে পারে এই সত্যি মানতে পারছে না তৃণমূল৷ তাই মাথার ঠিক না রাখতে পেরে তারা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়৷ বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের৷ ভাঙচুর চালানো হয় তাদের বাইকেও৷ গেরুয়া শিবিরের আরও অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্য জয় সরকারকে রাস্তায় ফেলে মারধর করা হয়৷ তাঁর মাথাও ফেটে গিয়েছে৷ বর্তমানে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে জয় সরকারকে৷
[ আরও পড়ুন: ‘এ পরাজয় আমার’, হারের দায় নিজের কাঁধেই নিলেন মদন]
দুপক্ষের উত্তেজনা সামাল দিতে আসরে নামে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ এই ঘটনার পর থেকে বালুরঘাট কলেজের গণনাকেন্দ্রের বাইরের পরিস্থিতি অত্যন্ত থমথমে৷ যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ৷ তাঁদের দাবি, ভোটে ভাল ফল হওয়া শুরু হতে না হতেই বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় সন্ত্রাস শুরু করেছে৷ বেছে বেছে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে৷ এছাড়াও বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে গন্ডগোল করছে গেরুয়া শিবির৷ তারই দায় ঘাসফুল শিবিরের উপর চাপানো হচ্ছে৷
সর্বশেষ খবর
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!