Murshidabad

মুর্শিদাবাদে একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু! স্ত্রী, সৎ মেয়েকে খুনের পর আত্মঘাতী স্বামী?

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া এলাকায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৪, ১৫:২৮

options
link
মুর্শিদাবাদে একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু! স্ত্রী, সৎ মেয়েকে খুনের পর আত্মঘাতী স্বামী?
প্রতীকী ছবি।

কল্যাণ চন্দ, বহরমপুর: একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার স্বামী, স্ত্রী ও পাঁচ বছরের কন্যাসন্তানের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রী ও সৎ মেয়েকে খুনের পর আত্মঘাতী হয়েছেন স্বামী।

Advertisement

জানা গিয়েছে, মৃতদের নাম সুজয় মণ্ডল (২৮), শোভা দাস (২২) ও শিশুকন্যা আরাধ্যা দাস (৫)। মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া এলাকার সৈদাবাদের কেদার মাহাতো লেনে ভাড়া থাকতেন তাঁরা। শনিবার সকালে প্রতিবেশীরা খুদেকে দেখলেও বাকি কাউকে দেখেননি। পরে দুপুরের দিকে ঘর থেকে উদ্ধার হয় দেহ। ইতিমধ্যেই পুলিশ দেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদের কারণেই স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক।

Advertisement

[আরও পড়ুন: সূত্র ব্লু টুথের ছেঁড়া তার, আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুতে পুলিশের জালে ১]

প্রসঙ্গত, মৃত শোভা দাসের আগেও বিয়ে হয়েছিল। একবছর আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর প্রথমপক্ষের স্বামীর। চারমাসের মাথায় অন্য যুবককে বিয়ে করেন। নতুন করে সংসার শুরু করেন। কিন্তু সংসার খুব সুখের হয়নি। পরিবারের অশান্তি লেগেই থাকতো। সেই অশান্তির কারণেই স্ত্রী ও সৎ মেয়েকে কে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত? তা স্পষ্ট নয়। মৃতদেহ তিনটি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পদত্যাগ করেননি, সংবিধান মতে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মা’, বিস্ফোরক হাসিনাপুত্র জয়]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.