সঞ্জিত ঘোষ, নদিয়া: মাইক লাগাতে এসে নাবালিকার সঙ্গে প্রেম। ক্রমশ গাঢ় হচ্ছিল ভালোবাসা। এরই মাঝে ভয়ংকর কাণ্ড। একইসঙ্গে আত্মঘাতী যুগল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নদিয়ার (Nadia) শান্তিপুরে।
জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা বছর ১৩-এর ওই নাবালিকা। কয়েক মাস বছর ২৭-এর যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে দুজন। বুধবার সন্ধেয় বাড়িতে একা ছিল নাবালিকা। সূত্রের খবর, পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আর নাবালিকাকে দেখতে পাননি। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ নেওয়া হয়। কিন্তু তাতেও হদিশ মেলেনি তার। বৃহস্পতিবার সকালে বাগআছড়ার একটি আমবাগান থেকে ওই নাবালিকা ও যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা।
[আরও পড়ুন: দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জলাশয়ে উদ্ধার ব্যবসায়ীর দেহ, চাঞ্চল্য ক্যানিংয়ে]
তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই পরিণতি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুগলের সম্পর্কে কোনও জটিলতা তৈরি হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে তদন্তকারীরা জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: হেলমেট ছাড়া বাইক চালানোর প্রতিবাদ, মদ্যপ যুবকদের হাতে ‘আক্রান্ত’ পুলিশ]
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ