অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: স্কুলের সবুজসাথীর সাইকেল গোডাউনে যুবকের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দার্জিলিংয়ের নকশালবাড়িতে। কীভাবে মৃত্যু হল যুবকের? দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই ওই গোডাউনে ঢুকেছিলেন যুবক।
দার্জিলিংয়ের নকশালবাড়ি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ে সবুজসাথী সাইকেল রাখার গুদাম রয়েছে। হঠাৎই তার পাশ থেকে দুর্গন্ধ পায় পড়ুয়ারা। তাঁরা বিষয়টা স্কুল কর্তৃপক্ষকে জানায়। এরপর গোডাউন খুলতেই দেখা যায় ভয়ংকর দৃশ্য। উদ্ধার হয় এক যুবকের পচাগলা দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই হতবাক সকলে। প্রত্যেকেরই প্রশ্ন, কীভাবে ওই গুদামে ঢুকলেন যুবক? উদ্দেশ্যই বা কী ছিল?
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সাইকেল অথবা ফ্যান চুরির উদ্দেশ্যে গুদামে ঢোকেন যুবক। এরপর কোনওভাবে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। তবে গুদামে খুব একটা কারও আনাগোনা না থাকায় বিষয়টা কেউ টের পায়নি। দেহে পচন ধরতেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পাশাপাশি যুবকের পরিচয় জানার চেষ্টাও চলছে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা