Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Kharagpur

স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮

রাতে পশ্চিম মেদিনীপুর পুলিশের কাছে খবর আসে অবৈধ উপায়ে মাংস পাচার করা হচ্ছে। সেই মোতাবেক রূপনারায়াণপুর এলাকায় প্রায় ৫৮ কুইন্টালের কিছু বেশি মাংস নিয়ে সাতটি গাড়ি আটক করা হয়। গরুর মাংস পাচার হচ্ছিল বলে অভিযোগ।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ০০:২৫

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ০০:২৫

options
link
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮ zoom
ধৃতদের কাছে প্রয়োজনীয় কোনও কাগজ ছিল না। নিজস্ব চিত্র।
Advertisement

স্বাধীনতা দিবসের রাতে খড়্গপুর থেকে গরুর মাংস পাচারের অভিযোগ। শুক্রবার রাতে খড়গপুর গ্রামীণ থানার রূপনারায়াণপুর এলাকায় বিপুল পরিমাণ মাংস নিয়ে যাচ্ছিল সাতটি গাড়ি। খবর পেয়ে ভিন জেলায় মাংস পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে। তাঁদের শনিবার আদালতে পেশ করা হবে। তবে পুলিশ জানিয়েছে, মাংস গরুর নাকি অন্য কিছুর তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে।

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর পুলিশের কাছে খবর আসে অবৈধ উপায়ে মাংস পাচার করা হচ্ছে। সেই মোতাবেক রূপনারায়াণপুর এলাকায় প্রায় ৫৮ কুইন্টালের কিছু বেশি মাংস নিয়ে সাতটি গাড়ি আটক করা হয়। গাড়িগুলির মধ্যে পাঁচটি প্রাইভেট গাড়ি ও দু’টি মালবাহী গাড়ি রয়েছে। গাড়িগুলিতে মাংস প্যাকেটজাত করে ও বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্তদের কাছে মাংস নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ চাওয়া হয়। তা তাঁরা দেখাতে পারেনি। তারপরই ১৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ধৃতদের বাড়ি কলকাতা-সহ হাওড়া, মহেশতলা ও অন্যান্য এলাকায়। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, “মাংস পাঠানো হয়েছে ল্যাবে তা পরীক্ষার পর জানা যাবে কীসের মাংস। ধৃতদের কারও কাছে প্রয়োজনীয় কাগজ ছিল না। তারপরই গ্রেপ্তার করা হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.