Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Howrah

থেঁতলে গিয়েছে খুলি, সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! ঝোপের ধারে লাশ দেখে থ পুলিশও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শান্তি মালিক। বয়স ৬৫ বছর। শুক্রবার সকালে বাগানের একটি ঝোপের পাশে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায়।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২২:১৪

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২২:১৪

options
link
থেঁতলে গিয়েছে খুলি, সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! ঝোপের ধারে লাশ দেখে থ পুলিশও zoom
হাসপাতালের গেটেই মৃত্যু বৃদ্ধার। প্রতীকী ছবি
Advertisement

সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! বাড়ি থেকে কিছুটা দূরে গরুর খাটালের কাছে ঝোপের পাশে উদ্ধার দেহ। নেই খুলির একাংশ। মাথায় গভীর ক্ষত।খুনের অভিযোগ তুলেছে পরিবার। তবে কে বা কারা, কেন খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) সাঁকরাইলে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শান্তি মালিক। বয়স ৬৫ বছর। শুক্রবার সকালে বাগানের একটি ঝোপের পাশে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায়। দেখা যায়, প্রৌঢ়ার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়েই এদিন ঘটনাস্থলে পুলিশের পদস্থ আধিকারিকরা যান। প্রৌঢ়ার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই বাগানের ভিতরে একটি ঘরে একাই থাকতেন শান্তিদেবী। বাগান থেকে কিছুটা দূরে তাঁর আসল বাড়ি। সেখানে তাঁর ভাই, বড় মেয়ে-সহ পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিদিন দু’বেলা বড় মেয়ের বাড়িতে গিয়ে খাবার খেতেন তিনি। বৃহস্পতিবার দুপুরেও সেখানে গিয়ে খাওয়াদাওয়া করেছিলেন। তবে রাতে তিনি মেয়ের বাড়িতে যাননি। সাধারণত রাতে মেয়ের বাড়িতে গিয়ে খাবার খেলেও মাঝে মাঝে সেই নিয়মের ব্যতিক্রম হতো বলে জানিয়েছে পরিবার। মৃতার বড় মেয়ে ঝুমা দলুই বলেন, “দুপুরের খাবার বেঁচে গেলে সেই খাবার মা ঘরে নিয়ে গিয়ে রেখে দিতো। রাতে আর কাদা মাড়িয়ে খাবার খেতে আসতো না। বৃহস্পতিবার রাতেও মা খেতে আসেনি। রান্নার পর মা কে ডাকতে যাইনি। ভেবেছিলাম, হয়তো দুপুরের খাবার বেঁচে গেছে, তাই মা খেতে আসেনি। শুক্রবার সকালে জানতে পারি, মা আর নেই।’’

তাহলে কি রাতে বা শুক্রবার সকালে শান্তিদেবীকে খুন করা হল? উত্তর খুঁজছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, “মৃতদেহের মাথায় একটি ক্ষত রয়েছে। কীভাবে ওই ক্ষত তৈরি হল, সেটিই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, তা-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.