Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Suvendu Adhikary

কবে থেকে চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’, দিনক্ষণ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথীও চালু থাকবে।'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৯:১৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৯:১৪

options
link
কবে থেকে চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’, দিনক্ষণ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী zoom
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর।
Advertisement

ডবল ইঞ্জিন সরকারের আমলে এবার প্রথমবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। স্বাধীনতার দিবসের পরের দিনই, ১৬ আগস্ট রাজ্যে পালিত হতে চলেছে আয়ুষ্মান দিবস। নেতাজি ইন্ডোরে আয়োজিত স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানে প্রকল্পের শুভ সূচনা করবেন খোদ মুখ্যমন্ত্রী। রবিবার উপভোক্তাদের কেন্দ্রীয় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কার্ড বিতরণ শুরু হবে। এদিন ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাঁরা আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার আওতায় নেই, তাদের জন্য সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা শুরু হবে ওইদিনই।

বিগত সরকারকে বিঁধে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শুধু রঙের পরিবর্তন হলে হবে না, ব্যবস্থার পরিবর্তনের নজির গড়তে হবে। এই বিষয়ে আমাদের সরকার বদ্ধ পরিকর।”

১৬ আগস্ট তৃণমূল সরকারের ‘খেলা হবে’ দিবস পালিত হত। বিগত সরকারকে বিঁধে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “হিন্দু গণহত্যা দিবসে একদল ফুটবল ছুড়ত, আর আমরা পশ্চিমবঙ্গের ১১ কোটি জনগণের শতায়ু প্রার্থনা করব। অর্থের অভাবে কাউকে যেন পৃথিবী ছেড়ে যেতে না হয়। শুধু রঙের পরিবর্তন হলে হবে না, ব্যবস্থার পরিবর্তনের নজির গড়তে হবে। এই বিষয়ে আমাদের সরকার বদ্ধ পরিকর।”

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথীও চালু থাকবে। যদি তিন মাস পর দেখা যায় যে স্বাস্থ্যসাথীর তুলনায় বাকি দু’টি যোজনার ব্যাপ্তি বেশি, তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা ফ্রি চিকিৎসা দেওয়া হবে, কার্ডের জন্য কোনো টাকা লাগবে না, পরিবার যত বড়ই হোক না কেন, পরিষেবা দেবে সরকার।”

স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথীও চালু থাকবে।” তাঁর বক্তব্য, “যদি তিন মাস পর দেখা যায় যে স্বাস্থ্যসাথীর তুলনায় বাকি দু’টি যোজনার ব্যাপ্তি বেশি, তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা ফ্রি চিকিৎসা দেওয়া হবে, কার্ডের জন্য কোনো টাকা লাগবে না, পরিবার যত বড়ই হোক এই সুবিধা দেওয়া হবে।” স্বাস্থ্যমন্ত্রীর দাবি, “আয়ুষ্মান ভারতের পোর্টালে রোগীর সম্পর্কে সব ডিটেলস থাকবে, ফলে ভারতের অন্য কোথাও চিকিৎসা করাতে গেলে কার্ড বা ডকুমেন্টস প্রয়োজন হবে না। ১৫ দিন পর্যন্ত আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। ১৯৩০ বেসরকারি ও সরকারি হাসপাতালে এই স্কিমে থাকছে। প্রায় ১৩০৩ টি বেসরকারি হাসপাতালে এই প্রকল্প কাজ করবে। সরকারি ৬২৭ হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে।”

স্বাস্থ্য পরিষেবার ডবল ইঞ্জিনের গতি আনতে বদ্ধ পরিকর শুভেন্দুর সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত জানিয়েছেন, “৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে অন্তর্ভুক্ত হবে। ৩.৪ কোটি মানুষ ১৬ তারিখ থেকে এই আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে। আয়ুষ্মান ভারতের পরিষেবা শুরুর হওয়ার পর আগামী ৩ মাস এই পরিষেবায় কোনও পরিবর্তন করতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। এরপর পুনরায় তাদের সঙ্গে বৈঠক করা হবে।” স্বাস্থ্যবিমায় কারচুপিতে শারদ্বতের হুঁশিয়ারি, “আগে একটা অপারেশনের ভাগে ভাগে ৪ টি বিল করা হতো। সেটা যাতে না হয়, তার দিকে নজর দেওয়া হবে। ভারতীয় নাগরিকের বাইরে কোনও বহিরাগত নাগরিক এই প্রকল্প গুলি নিচ্ছেন কিনা, তা দেখার জন্য ফিল্ড ভেরিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.