Birbhum

মামার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ, দিঘি থেকে উদ্ধার শিশুর দেহ!

মামার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রায় একদিন পর পুকুর থেকে উদ্ধার হল ওই শিশুর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের নতুন গ্রামে। ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন মা ও অন্যান্যরা। দুর্ঘটনা নাকি অন্যান্য কোনও কারণ রয়েছে? পুলিশ সেটি খতিয়ে দেখছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৫:০০

options
link
মামার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ, দিঘি থেকে উদ্ধার শিশুর দেহ!
ছবি: সংগৃহীত

মামার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রায় একদিন পর পুকুর থেকে উদ্ধার হল ওই শিশুর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরের নতুন গ্রামে। ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন মা ও অন্যান্যরা। দুর্ঘটনা নাকি অন্যান্য কোনও কারণ রয়েছে? পুলিশ সেটি খতিয়ে দেখছে।

Advertisement

জানা গিয়েছে, ওই শিশুর বয়স প্রায় ৫ বছর। তার নাম ইসলাম মিয়া, বাড়ি বোলপুরের মোলদাঙা গ্রামে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন আগে মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। গতকাল, শুক্রবার বেলায় মামার বাড়ি থেকে বেরিয়েছিল ওই শিশু। বাড়ি থেকে ঢিল ছোড়ার দূরত্বে হাই স্কুল ছোট দিঘিতে স্নান করতে যাওয়ার কথা সে বলেছিল, খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতকাল বেলা পেরিয়ে গেলেও ছেলের কোনও খোঁজ পায়নি বাড়ির লোকজন। দুপুরের পর বিভিন্ন জায়গায় শুরু হয় খোঁজাখুঁজি। দিঘির পাড় এলাকায় ওই শিশুর জামাপ্যান্ট পাওয়া যায়। এরপরই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। প্রথমে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা শিশুর খোঁজে দিঘিতে নেমে তল্লাশি চালায়। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই নানুর থানায় খবর দেওয়া হয়।

Advertisement

পুলিশও আশপাশের এলাকায় খোঁজখবর করে। কিন্তু সন্ধে হয়ে গেলেও কোনও খোঁজ পাওয়া যায় না। রাতে ওই দিঘিতে ডুবুরি নামানো হয়েছিল। কিন্তু রাত হয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি। এদিকে অন্ধকার থাকায় তল্লাশি অভিযানও চালানো যায়নি। আজ, শনিবার সকালে ফের তল্লাশি শুরু হয়। দিঘির এক কোণে শিশুর মৃতদেহ জলে ভাসছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবেই এই মৃত্যু। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.