অর্ণব দাস, বারাকপুর: রাজ্যে ফের ‘স্টোনম্যান’ কায়দায় খুন! শনিবার সাতসকালে জগদ্দলের কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের খাল থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। সকালে দেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। দুই জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃতের নাম ইশতিয়াক কুরেশি ওরফে হীরা। বয়স ৪০ বছর। মৃতের বাড়ি ভাটপাড়া থানার মানিকপীড় এলাকায়। শনিবার সকালে জগদ্দলের উচ্ছেগরের কাছের খালে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেয় জগদ্দল থানার পুলিশকে। জগদ্দল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহে একাধিক চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে ‘খুন’ করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা। মৃতের এক মৃতের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। রশিদ কলিম ওরফে পিন্টু ও ঝন্টু মিস্ত্রি নামে দু’জন ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
কী কারণে খুন? খালের জলে দেহ এল কী করে? অন্য কোথাও খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে? রয়েছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। যান বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমরা সবদিক খতিয়ে দেখছি। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন কিছু বলা সমীচীন নয়।”
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!