Canning

৩ বছর আগে মিলেছিল মহিলার দেহ, এবার একই জায়গায় যুবকের গলাকাটা দেহ! আতঙ্ক ক্যানিংয়ে

রাস্তায় যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে 'খুন' বলেই মনে করা হচ্ছে। মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৫:১৫

options
link
৩ বছর আগে মিলেছিল মহিলার দেহ, এবার একই জায়গায় যুবকের গলাকাটা দেহ! আতঙ্ক ক্যানিংয়ে
প্রতীকী ছবি।

রাস্তায় যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘খুন’ বলেই মনে করা হচ্ছে। মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী সংলগ্ন বাবলাতলা-গাজীপাড়া রাস্তার মধ্যবর্তী এলাকায়। এদিন ভোরে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর ওই রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই স্থানীয় সাতমুখী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। সেখান থেকে খবর যায় ক্যানিং থানায়। দ্রুত অকুস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেহ উদ্ধার করে ক্যানিং (Canning) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়ে দেন, অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুন বলেই মনে করছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। ওই যুবক কীভাবে ওখানে এলেন? সেখানেই কি খুন করা হয়েছে? নাকি অন্য কোথাও খুন করে দেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে? সেসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। ওই যুবকের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

Advertisement

এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বছর তিনেক আগে ওই এলাকাতেই এক জায়গা থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার কি এর কোনও সম্পর্ক আছে? সেই প্রশ্ন উঠছে। ওই এলাকায় মাটির রাস্তা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের বেলা লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করে। কিন্তু অন্ধকার হওয়ার পর থেকে কেউ আর ওই পথ মাড়ায় না। রাতে ওই এলাকায় দুষ্কৃতীদের আড্ডা বসে বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ সব অভিযোগ খতিয়ে দেখছে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.