Bolpur IC Liton Halder

জলপাইগুড়ি নয়, বোলপুরের আইসি লিটন হালদারের ফের বদলি! এবার কোথায় পাঠানো হল?

শুধু লিটন নন, মোট ১১ জন পুলিশকর্তাকে নতুন করে বদলি করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ১৮:০৪

options
link
জলপাইগুড়ি নয়, বোলপুরের আইসি লিটন হালদারের ফের বদলি! এবার কোথায় পাঠানো হল?
পুলিশকর্তা লিটন হালদার।

মলয় কুণ্ডু: জলপাইগুড়িতে ডিআইবির ইন্সপেক্টর পদে বদলি হচ্ছেন না বোলপুরের আইসি লিটন হালদারকে (Bolpur IC Liton Halder)। সেই বদলির নির্দেশিকা বাতিল করে, তাঁকে বারুইপুরে কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হল। আজ, শুক্রবার নতুন নির্দেশিকা জারি এ কথা জানিয়েছে রাজ্য পুলিশ। তবে শুধু লিটন নয়, মোট ১১জন পুলিশকর্তাকে নতুন করে বদলি করা হয়েছে।

Advertisement

শুক্রবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য পুলিশ। সেখানে দেখা গিয়েছে, বারুইপুর কোর্টের ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন হালদারকে। তাঁর জায়গায় মহেশতলা থানার টিআই চিরঞ্জিত বিশ্বাসকে জলপাইগুড়িতে ডিআইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। চিরঞ্জিতবাবুকে আগের নির্দেশিকায় বোটানিক্যাল গার্ডেন থানার আইসি করা হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানার আইসি মহেশ দাসকে বদলি করা হয়, কৃষ্ণনগরে ডিআইবি ইন্সপেক্টর পদে। সেই নির্দেশিকা বাতিল করে তাঁকে পাঠানো হল বোটানিক্যাল গার্ডেন থানার আইসি হিসাবে। অন্যদিকে, লিটন হালদারের ছেড়ে যাওয়া পদ অর্থাৎ বোলপুর থানার আইসি হচ্ছেন সুদীপ্ত মুখোপাধ্যায়। তিনি বনগাঁ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন। সুদীপ্তবাবুর জায়গায় আসছেন বীরভূমে হাইওয়ে ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর পদে থাকা আফরোজ হোসেন। এছাড়াও আরও কয়েকজন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, কয়েকমাস আগে বোলপুরের আইসি লিটনকে গালিগালাজ করার একটি অডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গালিগালাজ করেছেন। দলের তরফে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। মামলাও দায়ের করে পুলিশ। তদন্ত হয়। সেই থেকে বেশ কিছুদিন চর্চায় ছিলেন আইসি লিটন। তাঁর এই বদলির পর বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, যিনি নোংরা ভাষায় আক্রমণ করলেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না। উলটে পুলিশকর্তাকে বদলি করা হল। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এটি রুটিন প্রক্রিয়া। শুধুমাত্র বোলপুরের আইসি নন, একাধিক পুলিশকর্তাকে বদলি করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন