কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে গুলি করেছিল পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার করণবীর সিং। পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও জেল ভেঙে পালিয়েছিল অভিযুক্ত। অবশেষে শনিবার পুলিশি অভিযানে মৃত্যু হল করণবীরের। শনিবার কান্দোয়ালিয়া এলাকায় পুলিশ তাঁকে ঘিরে ফেললে শুরু হয় গুলির লড়াই। তখনই মৃত্যু হয় অভিযুক্তের।
ঘটনার সূত্রপাত গত ১১ সেপ্টেম্বর রাতে। অমৃতসর কমিশনারেট পুলিশ লাইনসে কর্মরত এএসআই যশবন্ত সিং বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পাগড়ি ফুঁড়ে বেরিয়ে যায়। এই ঘটনায় সামান্য আহত হন যশবন্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ করণকে গ্রেপ্তার করে। আদালত তাঁর ৫ দিনের পুলিশ হেফাজত দেয়। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাঁকে নিয়ে যাওয়া হলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এর পর থেকেই করণের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।
আরও পড়ুন:
অভিযানে হেড কনস্টেবল মনদীপ সিং বুকে গুলি লাগে। তবে বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় রক্ষা পান তিনি। আর এক কনস্টেবল অমৃতপাল সিংয়ের উরুতে গুলি।
সম্প্রতি পুলিশের কাছে খবর আসে অভিযুক্ত করণ সানসি এলাকার কাছে ঘরাঘুরি করছে। খবর পেয়ে সেখানে ছোটে পুলিশ। এলাকা ঘিরে ফেলে করণকে আত্মসমর্পণ করতে বলা হয়। তবে পালটা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। অতর্কিত এই হামলায় হেড কনস্টেবল মনদীপ সিং বুকে গুলি লাগে। তবে বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় রক্ষা পান তিনি। আর এক কনস্টেবল অমৃতপাল সিংয়ের উরুতে গুলি। এরপর পালটা গুলি চালায় পুলিশ। করণবীরের পায়ে ও বুকে গুলি লাগে। পুলিশের সঙ্গে এই সংঘর্ষে অন্তত ১৪ রাউন্ড গুলি বিনময় হয়।
পুলিশের গুলিতে গুরুতর আহত করণবীরকে নিয়ে যাওয়া হয় আজনালার সিভিল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে বাইক ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। করণবীরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড