ধর্ষণ মামলায় এলাহাবাদ হাই কোর্টে বড়সড় স্বস্তি পেয়ে গেলেন কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর। এলাহাবাদ হাই কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা খারিজ করে দিল। আদালতের বক্তব্য, ওই সাংসদের সঙ্গে মামলাকারী মহিলার একটি সম্মতির ভিত্তিতে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি শারীরিক সম্পর্ক পর্যন্তও গড়ায়। কিন্তু এক্ষেত্রে ধর্ষণের মামলা খাটে না।
গত বছর ১৭ জানুয়ারি সীতাপুরের কংগ্রেস সাংসদ রাকেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। সীতাপুরের কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। অভিযোগ ছিল বিয়ে এবং রাজনৈতিক কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত চার বছরে বেশ কয়েক বার ওই মহিলাকে ধর্ষণ করেছেন রাকেশ। ২০২৫ সালের ১৫ জানুয়ারি শেষ বার ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতা। ধর্ষণের প্রমাণ হিসাবে থানায় কলের রেকর্ড এবং নথিও জমা দেন নির্যাতিতা। অভিযোগ, রাকেশ তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন। এর পরেই তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ। গত বছর ৩০ জানুয়ারি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন চলাকালীনই তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় কংগ্রেস সাংসদকে। সেসময় তিনি দাবি করেন, ‘রাজনৈতিক চক্রান্ত’ করে ফাঁসানো হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
এলাহাবাদ হাই কোর্টে ওই মামলায় জামিন পান রাকেশ। তিনি মামলাটি খারিজ করে দেওয়ার আর্জিও জানান তিনি। শুনানির পর এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি সুভাষ বিদ্যার্থী জানিয়ে দিলেন, এক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ খাটছে না। নির্যাতিতা বিয়ের প্রতিশ্রুতির অভিযোগ প্রমাণ করতে পারেননি। এটা দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের ভিত্তিতে তৈরি হওয়া বিবাহবহির্ভূত সম্পর্ক। তাতে নিয়মিত শারীরিক সম্পর্ক চলত। ওই মহিলার সঙ্গে সাংসদের দেখা জনসভায়। ক্রমে কথাবার্তা শুরু হয়, বন্ধুত্ব হয়। পরে তাঁকে জেলা সভানেত্রীর পদেও বসানো হয়। তারপর ঘনিষ্ঠতা আরও বাড়ে। সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়।
আদালতের পর্যবেক্ষণ, এক্ষেত্রে মামলাকারীই বহু স্ববিরোধী বয়ান দিয়েছেন। তাঁর স্বামীই জানিয়েছেন, মাঝে মাঝেই ওই সাংসদের বাড়িতে স্বেচ্ছায় যেতেন মহিলা। বহুদিন রাত পর্যন্ত থেকেও যেতেন। এত স্ববিরোধী বয়ানের ভিত্তিতে সাংসদকে দোষী সাব্যস্ত করা যায় না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে যায় আজান, বাংলার সাড়ে ৩০০ বছরের পুজোয় অটুট সম্প্রীতি
-
মহালয়ায় ইডেনের মেগা ইভেন্টে নেই মোদি! শেষ মুহূর্তে সূচি বদল, থাকতে পারেন কারা?
-
সৌরভের ‘বিগ বস বাংলা’ স্ক্রিপ্টেড? চর্চার মাঝে মুখ খুললেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী শিলাজিৎ
-
একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
-
রেজিস্ট্রেশন, নাম যাচাই না করে নিয়োগ নয়! ভুয়ো চিকিৎসক ধরতে একাধিক নির্দেশিকা রাজ্যের