Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
Punjab University

রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক

ভূতের তাণ্ডবের পালটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে, পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় একদল পড়ুয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৭:৫৭

options
link
রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক zoom
এআই ছবি।
Advertisement

পাঞ্জাবের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে ভূতের উৎপাত! রাত নামলেই শোনা যাচ্ছে, আর্ত চিৎকার ও কান্নার শব্দ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভূতের তাণ্ডবের পালটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে, পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় একদল পড়ুয়া। তাঁদের অভিযোগ, ভূতের পাল্লায় পড়ে ক্যাম্পাসের দুই ছাত্রী নিখোঁজ। ভূত তাড়াতে গোপনে হস্টেলে ওঝা ডেকেছিল কর্তৃপক্ষ। অথচ গোটা বিষয়টি বেমালুম চেপে যাচ্ছে তাঁরা।

পাঞ্জাবের পাটিয়ালায় চিতকারা বিশ্ববিদ্যালয়ে এই বিতর্কের সূত্রপাত এক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। যেখানে দাবি করা হয়, ওই বিশ্ববিদ্যালয়ে ভূত রয়েছে। সম্প্রতি ক্যাম্পাসে এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন, তাঁর আত্মা ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও সামনে আসার পর একাধিক শিক্ষার্থী দাবি করেন, তাঁরা রাতে মেয়েদের হস্টেল থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, হস্টেলে কোনও আত্মহত্যা বা মৃত্যুর ঘটনা ঘটেনি। দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার ভোর রাতে ক্যাম্পাসের মধ্যে একটি অ্যাম্বুল্যান্স ঢুকেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনারও ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, হাসপাতাল থেকে ফেরা এক শিক্ষার্থীকে ছাত্রাবাসে পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্সটি পৌঁছেছিল। এর সঙ্গে মৃত্যু বা আত্মহত্যার কোনও সম্পর্ক নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ভূতের পাল্লায় পড়ে ক্যাম্পাসের দুই ছাত্রী নিখোঁজ। ভূত তাড়াতে গোপনে হস্টেলে ওঝা ডেকেছিল কর্তৃপক্ষ। অথচ গোটা বিষয়টি বেমালুম চেপে যাচ্ছে তাঁরা।

এদিকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দাবি করা হয়েছে, একজন ওঝা সম্প্রতি মেয়েদের হস্টেলে গিয়েছিলেন ভূত তাড়াতে। একের পর এক তথ্য মিলে যাওয়ার ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একজন এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি ওঝা হিসেবে নয়, হস্টেলে তাঁর মেয়ে থাকেন। তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সবকিছুর সঙ্গে ভূত যোগ করা সম্পূর্ণ ভিত্তিহীন। কর্তৃপক্ষের আবেদন, তথ্য যাচাই না করে এই ধরনের পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার না করার জন্য।

পরিস্থিতি গুরুতর আকার নিলে শীর্ষ পুলিশ আধিকারিকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পড়ুয়াদের তরফে পুলিশকে জানানো হয়েছে, ক্যাম্পাস থেকে দুই ছাত্রী নিখোঁজ হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের অভিযোগ আমরা শুনেছি। কিন্তু কে নিখোঁজ তা কেউ জানে না। নিখোঁজ মেয়েদের কারও নামও তারা জানে না। দু’জন মেয়ে নিখোঁজ বলে একটি গুজব ছড়ানো হয়েছে। আমরা পড়ুয়াদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। যদি দেখা যায় সত্যিই কেউ নিখোঁজ তবে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.