নীতেশ তিওয়ারি পরিচালিত আগামী ছবি ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে অভিনেতাকে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। ‘বেশরম’ থেকে ‘অ্যানিম্যাল’-এর মতো ছবির ইমেজ দূরে রেখে এই ছবিতে যেন রণবীরের নবজন্ম! সিনেমার প্রচারে বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ উচ্চারণ কৌশল শেখালেন। সেই সঙ্গে ‘রামায়ণ’-এ রামের কাহিনি সুন্দর করে বিশ্লেষণ করলেন কাপুরনন্দন।
২৬ সেপ্টেম্বর শনিবার মুম্বইয়ে মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’-এর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালকের সঙ্গে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে, নমিত মালহোত্রা। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে দাবানলের গতিতে ভাইরাল। এক পাপারাজ্জি আমেরিকান ইউটিউবার মিস্টার বিস্টকে উদ্দেশে করে বলেন, “জয় শ্রী রাম, মিস্টারবিস্ট।”
আরও পড়ুন:

কীভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে রণবীর বুঝিয়ে দেন সেসময় কী বলা উচিত। এরপর পর্দার ‘রাম’ রণবীরের নির্দেশ মতো মিস্টারবিস্টের কণ্ঠে ধ্বনিত হয়, “জয় শ্রী রাম”। করতালিতে সাধুবাদ জানান উপস্থিত সকলে। মিস্টারবিস্টকে ভগবান রামের তাৎপর্যও বোঝান রণবীর কাপুর।
তিনি বলেন, “ভগবান রাম রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেন এবং তাঁর ছিল অগাধ সম্পত্তি। কিন্তু বাবার প্রতিশ্রুতি রক্ষা করতে এবং নিজের কর্তব্য পালনের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেন। তিনি সকলের কাছে একজন আদর্শ পুরুষ। আমি আশা করি, এই ছবির মাধ্যমে আপনি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং এর শিকড় সম্পর্কে কিছুটা জানতে পারবেন।”
View this post on Instagram
এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রণবীরের ভক্তরা তাঁকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর প্রথম ভাগ আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭-এ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল