ঠিক যে কায়দায় বাংলা, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে ভোটচুরি হয়েছে বলে এতদিন অভিযোগ করেছিল কংগ্রেস-সহ বিরোধীরা, সেই একই মডেল কর্নাটকে অনুসরণ করার চেষ্টা! বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। কর্নাটক পুলিশের অভিযোগ, ওই বিজেপি নেতা একাই ১৯৮ জন মুসলিম ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়ার আবেদন জানিয়েছেন। এটা পরিকল্পিতভাবে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র বলে দাবি করছে কংগ্রেস।
কর্নাটক পুলিশ সূত্রের খবর, বেলগাভির বেলগাভি মার্কেট থানায় গত ৩০ সেপ্টেম্বর এক ভোটার রবি পাটিল নামের এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই রবি পাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই বিজেপি নেতা একাই ৭ নম্বর ফর্মপূরণ করে মোট ১৯৮ জন মুসলিম ভোটারের নাম কাটার আবেদন জানিয়েছেন কমিশনের কাছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি বিএলও এবং স্থানীয় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তদন্ত আরও এগোচ্ছে। কর্নাটক পুলিশ সূত্রের খবর, এই ধরনের আরও একাধিক অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন:
বস্তুত এসআইআর নিয়ে কর্নাটকের শাসক শিবির কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে চূড়ান্ত সংঘাতে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি নেতারা যোগ্য ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই বিজেপি নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে গুচ্ছ গুচ্ছ ফর্ম সেভেন। ওই ফর্ম সেভেনগুলিতে আগে থেকেই যে ভোটারদের নাম বাতিলের আবেদন করতে হবে, সেই সব ভোটারদের নাম এপিক নম্বর লেখা থাকছে। সবটাই করা হচ্ছে পরিকল্পিতভাবে।
বৃহস্পতিবার রাতে কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ধরনায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁর সঙ্গে রাজ্যের অন্য কংগ্রেস নেতারাও ধরনায় বসেন। তারপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান শুরু হয়েছে। যে সব নাগরিকরা একাই একাধিক ভোটারের নাম বাতিলের আবেদন করছেন, তাঁরা কোনও ষড়যন্ত্রে লিপ্ত কিনা, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়