মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া হোক। দিনদুয়েক আগেই এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল এনসিপিআই। সেই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। কিন্তু এবার তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ ইউসুফ পাঠান সাফ জানিয়ে দিলেন, তিনি মোটেই এমন কোনও দাবি জানাননি। এক্স হ্যান্ডেলে বরং প্রশ্ন তুলেছেন, দেশের বহু মানুষ ভোটাধিকার চেয়ে আন্দোলন করছেন। এহেন পরিস্থিতি কী করে ভারতরত্নের আবেদন করা যায়?
এসআইআর নিয়ে ‘কাঠগড়ায়’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বাকি নির্বাচন কমিশনারের আপত্তিকে পাত্তা দেননি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদন এমনটাই দাবি করা হয়েছে। তারপরেই দেশজুড়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। কংগ্রেস-সহ রাজনৈতিক দলগুলো জ্ঞানেশের ইস্তফা চাইছে। এই বিতর্কের আবহেই মোদিকে চিঠি দেওয়া হয়েছিল এনসিপিআইয়ের তরফে। আবেদন, জ্ঞানেশ কুমারকে যেন ভারতরত্ন দেওয়া হয়। নির্বাচন প্রক্রিয়ায় অসামান্য় অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হোক তাঁকে।
আরও পড়ুন:
তারপর থেকেই প্রশ্ন ওঠে, তৃণমূল ছেড়ে যেসব সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন তাঁরাও কি এই আবেদন জানিয়েছেন? সেই প্রশ্নের জবাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউসুফ পাঠান। তাঁর কথায়, ‘মুর্শিদাবাদ, বহরমপুর-সহ বাংলা এবং দেশের মানুষ সরব হচ্ছেন ভোটাধিকার চেয়ে। এই সময় কী করে আমি এই পুরস্কার দেওয়ার দাবি জানাতে পারি? এমন কোনও চিঠি লিখিনি আমি। যারা আমার নামে এসব খবর ছড়াচ্ছে, তাদের বলব আমাকে চিঠির কপি এনে দেখান। বর্তমান পরিস্থিতিতে গুজব নয়, সত্য প্রকাশ করুন আপনারা।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হতেই তৃণমূলের ২০ জন সাংসদ যোগ দেন এনসিপিআইতে। তাঁদের সাংসদ পদ নিয়ে এখনও চলছে টানাপোড়েন। এনডিএর শরিক হিসাবেই আপাতত কাজ করছে এনসিপিআই। এহেন পরিস্থিতিতে জ্ঞানেশকে ভারতরত্ন দিতে চেয়ে চিঠি লেখেন এনসিপিআই প্রেসিডেন্ট জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। সেটার বিরোধিতা করলেন ইউসুফ। তাহলে কি তারকা সাংসদ আর থাকছেন না দলে? তিনি কি তৃণমূলে ফিরবেন?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড