Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Election Commission

‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের

জ্ঞানেশের ইস্তফা নিয়ে যেদিন জোরালো দাবি উঠছে, সেদিনই বড়সড় ঘোষণা কমিশনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১২:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১২:০৭

options
link
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের zoom
ফাইল ছবি।
Advertisement

চাপের মুখে বৈধ ভোটারদের নাম তালিকায় তুলতে বড়সড় অভিযান শুরু করছে নির্বাচনে কমিশন। এবার কমিশনের তরফ থেকেই বাড়ি বাড়ি গিয়ে নতুন এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় তুলতে উদ্যোগ নেওয়া হবে। যে ২০ রাজ্যে ইতিমধ্যেই SIR সম্পন্ন হয়েছে, সেই রাজ্যগুলিতে মূলত বাদ পড়া তরুণ ভোটারদের নাম তুলতে ওই উদ্যোগ শুরু হচ্ছে।

কমিশন সূত্রের খবর, বাংলা, বিহার-সহ যে ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই রাজ্যগুলিতে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য অভিযান শুরু হবে। যে সব ভোটাররা SIR-এর সময় কোনও কারণে নাম তুলতে পারেননি বা যোগ্য হয়েও বাদ পড়েছেন তাঁরা ফর্ম সিক্স পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। প্রত্যেক রাজ্যের সিইও, ইআরও এবং এইআরও-দের এই নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাৎপর্যপূর্ণভাবে ওই বিশেষ অভিযানে ঠিক যেভাবে এসআইআর প্রক্রিয়ার শুরুতে ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিএলও-রা সেভাবেই তাঁরা ফের বাড়ি বাড়ি যাবেন। এবং বাড়িতে কারও নাম বাদ গিয়েছে কিনা খোঁজ করবেন। প্রত্যেক ভোটারের বর্তমান স্টেটাস চেক করবেন। কোনও যোগ্য কিন্তু বাদ পড়া ভোটার পাওয়া গেলে বিএলওরাই তাঁদের খুঁজে বের করে ফর্ম সিক্স পূরণ করাবেন। আগামী একমাস ধরে এই অভিযান চলবে। মূলত নতুন ভোটারদের কথা মাথায় রেখে এই অভিযান চালানো হবে।

এই মুহূর্তে এইআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন নির্বাচন কমিশন। দেশজুড়ে SIR প্রক্রিয়ায় ২০ রাজ্যে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সেই প্রক্রিয়ায় বিস্তর গলদেরও অভিযোগ উঠেছে। এমনকী, ফর্ম সিক্সের নিয়ম বদলের অভিযোগও উঠেছে। সে সব অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আজ দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। এসবের মধ্যেই কমিশন বাদ পড়া ভোটারদের নাম তুলতে উদ্যোগী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.