বাবুল হক, মালদহ: সাতসকালে বোমা বিস্ফোরণ (Bomb Blast)। তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচকে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙেছে বাড়ির টালির ছাউনি। ঘটনাস্থলে যাচ্ছেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা।
জানা গিয়েছে, মালদহের (Malda) কালিয়াচকের পটুয়াতলী চাঁদপুর গ্রামের যে বাড়িটিতে বিস্ফোরণ ঘটেছে তার মালিক রফিকুল শেখ। তবে দীর্ঘদিন ধরে কেউ থাকতেন না সেখানে। ফাঁকাই থাকত বাড়িটি। রবিবার সকালে আচমকাই ওই বাড়িতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। উড়ে যায় বাড়ির ছাউনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বম্ব স্কোয়াডে।
[আরও পড়ুন: আরএসএসের রাজ্য সংগঠনে বড় রদবদল, গুরুত্বপূর্ণ পদে এলেন দিলীপ ঘনিষ্ঠ সুব্রত]

জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বম্ব স্কোয়াডের আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বোমা মজুত করা ছিল ওই পরিত্যক্ত বাড়িটিতে। সেগুলিই কোনওভাবে ফেটে যায়। কিন্তু কী কারণে ওই বাড়িতে মজুত করা হয়েছিল বোমা, সেই প্রশ্নের উত্তরের সন্ধানে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে মালিককেও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়ুন: জেহাদি হামলা রুখতে হিন্দুদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক হোক, মোদিকে চিঠি হিরণের]
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না