বঙ্গে পালাবদল
Birbhum

বারুদের স্তূপ বীরভূমে! মল্লারপুরে বিপুল পরিমাণ তাজা বোমা মজুতের নেপথ্যে কারা?

কে বা কারা, কোন উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৬:০০

options
link
বারুদের স্তূপ বীরভূমে! মল্লারপুরে বিপুল পরিমাণ তাজা বোমা মজুতের নেপথ্যে কারা?
বীরভূমে উদ্ধার তাজা বোমা। নিজস্ব চিত্র

সরকারের পালাবদল হয়েছে। তবে এখনও বদলায়নি বীরভূমের ছবি। মল্লারপুর থানার কোট গ্রামে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে কোট গ্রামের চাঁদের মাঠ পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। পুলিশ বোমাগুলি উদ্ধার করে। নিষ্ক্রিয় করা হয়েছে ওই তাজা বোমাগুলি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোট গ্রামের আবদুল শেখ, বারিক শেখ, নাসির খাঁ, ফইজুল শেখ,খোকন শেখ-সহ বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় মল্লারপুর থানা পুলিশ। তারপরই বোমা উদ্ধারের ঘটনায় কোনও যোগসূত্র থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। কেউ কেউ বলছেন, সম্ভবত কারও বাড়িতে বোমা মজুত ছিল। পুলিশি হানার পর ধরপাকড়ের আতঙ্কে বাঁশবাগানে বোমা ফেলে রাখা হয়েছে।

Advertisement

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের মারফৎ খবর পৌঁছয় মল্লারপুর থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়। মাঠের মধ্যে বাঁশঝাড়ের পাশ থেকে আনুমানিক ৩১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলটিকে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। নির্বাচনের পর এত বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায় কোট গ্রামের বাসিন্দাদের মধ্যে। কে বা কারা, কোন উদ্দেশ্যে এত বিপুল পরিমাণে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.