Shantipur

শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ

মিড-ডে মিলের রান্নাঘরের ছাদে দুটি সুতলি বোমা দেখতে পান এক শিক্ষক ও স্কুলের কয়েকজন কর্মী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:৫৫

options
link
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ
শান্তিপুরে স্কুলের ছাদে বোমাতাঙ্ক!

স্কুলের ছাদে বোমা, দেখেই শিউরে উঠল সকলে। শান্তিপুরের নতুনচক এলাকার গায়েশপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে, সোমবার স্কুল বসার পর মিড-ডে মিলের রান্নাঘরের ছাদে দুটি সুতলি বোমা দেখতে পান এক শিক্ষক ও স্কুলের কয়েকজন কর্মী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে।

Advertisement

বিদ্যালয়ের রাঁধুনি ও অন্যান্য কর্মীদের অভিযোগ, “দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে একদল বহিরাগত বিদ্যালয়ের পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে। অসামাজিক কার্যকলাপের আখড়া বসে স্কুলে। আগেও একাধিকবার স্কুলচত্বরে ভাঙা মদের বোতল পাওয়া গিয়েছে।”

বিদ্যালয়ের রাঁধুনি ও অন্যান্য কর্মীদের অভিযোগ, “দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে একদল বহিরাগত বিদ্যালয়ের পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে। অসামাজিক কার্যকলাপের আখড়া বসে স্কুলে। আগেও একাধিকবার স্কুলচত্বরে ভাঙা মদের বোতল পাওয়া গিয়েছে। ভাঙা কাচে পা কেটে এক রাঁধুনি আহতও হয়েছিলেন।” এখানেই শেষ নয়, রাতের অন্ধকারে স্কুলের পানীয় জলের পাইপলাইন, কল এবং শৌচাগারের দরজা ভাঙচুরের অভিযোগও তোলেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব সমাদ্দার বলেন, “স্কুল চত্বরে বোমা উদ্ধারের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী সকলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।” তাঁর দাবি, স্কুলের ভিতরে সমাজবিরোধীদের আনাগোনার বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বিজেপি ওবিসি মোর্চার সভাপতি হারু ঘোষ, বিদ্যালয়ের নিরাপত্তাহীনতার জন্য স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি স্কুল চত্বের স্থায়ী নিরাপত্তারক্ষী নিয়োগ ও নিয়মিত পুলিশি টহলের দাবিতে সরব হয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। স্কুলের ছাদ থেকে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার তদন্তে করছে পুলিশ।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.