অভিষেক চৌধুরী, কালনা: রবিবার ভরদুপুরে বোমাতঙ্ক পূর্বস্থলীর সমুদ্রগড় রেল স্টেশনে! চারনম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় থাকা একটি জল নিকাশি পাইপের মধ্যে সকেট বোমের মতো একটি বস্তু পড়ে থাকতে দেখেন যাত্রী ও স্থানীয়রা। হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে চলছিল সমুদ্রগড় স্টেশনের কাজকর্ম। হঠাৎ স্থানীয়দের নজরে আসে নিকাশি পাইপের মধ্যে সকেট বোমার মতো কিছু একটা পড়ে আছে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। এলাকা ফাঁকা করে ঘিরে দিয়েছে পুলিশ। বস্তুটি আসলে বম্ব কি না, তা খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই জায়গা দিয়ে স্থানীয় কৃষক বাজারে যাওয়ার রাস্তা আছে। প্রচুর মানুুষ রাস্তাটি ব্যবহার করেন। পুলিশের তরফে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা।
ওই বস্তুটিতে আসলে কি? তা বম্ব স্কোয়াড আসলেই বোঝা যাবে। তবে সন্দেহজনক বস্তুটি ওখানে কী করে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে স্টেশন ম্যানেজারকে ফোন করা হলে তিনি কিছুই বলতে চাননি। মোতায়েন রয়েছে পুলিশ ।
সর্বশেষ খবর
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!