অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan)। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এখানেই শেষ নয়, বেনজির দৃশ্যের অবতারণা ঘটিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চকে তুলোধোনা করলেন প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে। রীতিমতো ক্ষোভের সুরে তিনি বলেন, “কোন আইনের বলে অভিযুক্তকে রক্ষাকবচ দিল সিঙ্গল বেঞ্চ? আমি বিস্মিত।”
গত ১৫ সেপ্টেম্বর নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান মনোনয়ন জমা দেন। গত ১৮ সেপ্টেম্বর তাঁকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন। তার কিছুক্ষণের মধ্যে ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার দেখানো যাবে না। ওই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সিঙ্গল বেঞ্চে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন কংগ্রেস প্রার্থী আগাম জামিনের আবেদন করেননি কিংবা গ্রেপ্তারির পরেও জামিন চাননি। তাতে কংগ্রেস প্রার্থী আইনজীবী অয়ন ভট্টাচার্যের সওয়াল, সামনেই নন্দীগ্রামে উপনির্বাচন। হাতে আর সময় বেশি নেই। সে কারণে রক্ষাকবচ চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
মিলনের আইনজীবীর কথা শোনার পর প্রধান বিচারপতি বলেন, “আপনার সওয়াল জবাব শুনে যতটা বুঝতে পারছি এটা জামিনের জন্য উপযুক্ত মামলা। আপনার জামিনের আবেদনই করা উচিত। ভোটের জন্য সময় রয়েছে। প্রয়োজনে শনি কিংবা রবিবার শুনানি হতে পারে। বম্বে হাই কোর্টে থাকাকালীন আমি ১৫ আগস্টও মামলা শুনেছি। একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের আর্জিতে ওইদিন আাদালত বসাতে হয়েছে।” তাঁর মতে, কংগ্রেস প্রার্থী বলে তিনি আইনের ঊর্ধ্বে নন। কিংবা আইনকে এড়িয়ে কোনও কাজ করতে পারেন না। কারণ, আইনের চোখে ভিআইপি কিংবা সাধারণ মানুষের মধ্যে কোনও তফাত নেই। তাঁর কথায়, “আপনি ভগবান নন। প্রত্যেকের আইনের প্রতি বিশ্বাস রয়েছে। আপনি কেউ নন। আইন মেনে জামিনের আবেদন করুন। আইন যা বলবে, সেই অনুযায়ী চলতে হবে। নির্বাচনের সঙ্গে আইনি প্রক্রিয়ার কোনও বিরোধ নেই।” প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির ফলে কংগ্রেস প্রার্থীর চাপ বাড়ল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি