নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তর ও দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ একাধিক এলাকা জলমগ্ন। উত্তরবঙ্গে বাড়ছে নদীর জলস্তর। একাধিক এলাকায় নেমেছে ধস। পুজোর আগে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় স্বাভাবিকভাবেই মুখভার আমজনতার। সকলেরই প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টি, স্বাভাবিক হবে পরিস্থিতি।
নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্রিশগড়ে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ে এর অভিমুখে। তবে নিম্নচাপ সরে গেলেও ঝড়ো হাওয়া থাকবে সমুদ্রে।
আরও পড়ুন:
আবহওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্রিশগড়ে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ে এর অভিমুখে। তবে নিম্নচাপ সরে গেলেও ঝড়ো হাওয়া থাকবে সমুদ্রে। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভাসতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বাকি সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। রবিবার থেকে কমবে বৃষ্টি।
উত্তরবঙ্গে আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টি কমবে। তাই দুশ্চিন্তার কারণ নেই, আগামী সপ্তাহেই মেঘ কাটিয়ে দেখা দেব রোদ।
সর্বশেষ খবর
-
‘গুজরাটের সন্তান, ভারতের গর্ব’, ১৭৪ প্রাণ বাঁচানো রক্তাক্ত পাইলটকে স্যালুট ‘টিম ইন্ডিয়ার’
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় বাড়ল মহুয়ার রক্ষাকবচ, ডিমকাণ্ডেও বহাল নিরাপত্তা
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ