Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Haroa

লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ

অভিযুক্তদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৪:০৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৪:০৯

options
link
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ zoom
হাড়োয়া থেকে উদ্ধার প্রচুর বোমা ও বোমার তৈরির সরঞ্জাম। নিজস্ব ছবি।
Advertisement

লোডশেডিং করে বিজেপি কর্মীদের উপর পর পর বোমা ছোড়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। বুধবার রাতে হাড়োয়া থানার অন্তর্গত শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোট ৮ জন বিজেপি কর্মী-সমর্থক জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। অভিযুক্তদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার রাতে শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকার একটি জায়গায় বসেছিলেন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। সেই সময় আচমকা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই পড়তে থাকে পর পর বোমা। বোমার আঘাতে গুরুতর জখম হন বিজেপির ৮ কর্মী সমর্থক। বিজেপির অভিযোগ, এলাকায় লোডশেডিং করিয়ে বোমা ছুড়েছে আইএসএফের দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রচুর তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে, গুরুতর জখম বিজেপি কর্মীদের উদ্ধার করে বুধবার রাতেই ভর্তি করা হয়েছে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এলাকার বিজেপি নেতা রাম ঘোষাল বলেন, “৪ তারিখের পর থেকে বিজেপির ছেলেদের উপর আক্রমণের চেষ্টা করছে আইএসএফ। বোমা, গুলি মজুত করে রেখেছিল। আজ আচমকা বিজেপির কর্মীদের উপর এলোপাথাড়ি বোমা ছুড়েছে। এই ঘটনায় মোট ৮ জন জখম হয়েছেন। বিজেপিকে কোনও কাজ করতে দেবে না আইএসএফ। সেই উদ্দেশ্যেই এই হামলা চলেছে। পুলিশ প্রচুর বোমা উদ্ধার করেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.