ফের খুন জগদ্দলে! ধারালো অস্ত্র দিয়ে যুবকে পিটিয়ে খুনের অভিযোগ পরিচিত যুবকের বিরুদ্ধে। থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান,পুরনো শত্রুতা ও টাকা পয়সার বিবাদের জেরে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ তেওয়ারি। বুধবার রাতে কারু নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। দাবি, কারুর থেকে টাকা ধার নিয়েছিলেন রাজেশ। তা ফেরাননি। তা নিয়েই ঝামেলার সূত্রপাত।অভিযোগ, তখনই অভিযুক্ত কারু রাজেশকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। রাজেশকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ দিকে অভিযুক্ত কারু পরে থানায় গিয়ে আত্মসর্মপণ করেন। পুলিশের দাবি, যুবক খুনের কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন:
পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুধুই পুরনো শত্রুতা, টাকা পয়সার বিবাদ নাকি পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয় নিয়ে বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডে জানান, “রাজেশ নামে যুবক খুন হয়েছেন বলে শুনেছি। জানতে পেরেছি টাকা পয়সা নিয়ে বিবাদ। অভিযুক্ত যুবক কারুকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডিজে বিটে রাশ, ঢাকের বোলেই আগমনির মেজাজ শহরে! বাড়তি বায়নায় ঢাকির ঘরে ‘আলো’
-
বিরাটির পর দত্তপুকুর, সিপিএমের একের পর এক কার্যালয়ে আগুন! ব্যাপক উত্তেজনা
-
‘সারথি’ প্রকল্পের সাইকেল তৈরি হবে আসানসোলেই! অগ্নিমিত্রার কথায় আশার আলো জেলায়
-
পুজোর আগে ঝকঝকে তকতকে করে তুলুন বাড়িঘর, এই ৫ জাপানি অভ্যাসেই ভোল বদলে যাবে
-
কানায় কানায় পূর্ণ যুবভারতী, ব্রাজিলের প্রথম একাদশে ভিনি-সহ একাধিক বিশ্বকাপে খেলা তারকা