Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
West Bengal Weather Update

পুজোর মাসেও ভোগাবে বিক্ষিপ্ত বর্ষণ, নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি! কতদিন চলবে? 

উত্তরবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১১:৪৪

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১১:৪৪

options
link
পুজোর মাসেও ভোগাবে বিক্ষিপ্ত বর্ষণ, নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি! কতদিন চলবে?  zoom
ফাইল ছবি।
Advertisement

বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত! সেটির অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, সংলগ্ন নাগাল্যান্ড মিজোরাম উপর। প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূল জেলায় হালকা বৃষ্টিপাত হবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উপকূলের কাছাকাছি জেলাগুলোতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পাশের জেলাগুলিতেও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে শুরু বর্ষার বিদায় পালা। আগামী দু-তিন দিনে ঝাড়খণ্ড, বিহার থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। বঙ্গে সাধারণত ১০ অক্টোবর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। এ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তার হালকা প্রভাব পড়বে বঙ্গে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাতে ও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই দু’দিনে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। তবে নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে অস্বস্তিকর পরিবেশ আরও কয়েকদিন থাকবে। যদিও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।  বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.