এসআইআর নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা ! এর বিরুদ্ধেই এবার পথে নামছে বিজেপি। বঙ্গ বিজেপির (Bengal BJP) নেতাদের এমন নির্দেশই দেওয়া হয়েছে। যদিও কবে থেকে এই কর্মসূচি শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে সব মোর্চা সভাপতিরা যেন নিজেদের মতো করে আন্দোলন সংঘটিত করে সেই নির্দেশ এসেছে। এসআইআর নিয়ে বাংলার জনতাকে ‘সত্যি’ জানাতে প্রচার চালাবে বিজেপি নেতারা।
সম্প্রতি নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পাশাপাশি রাজ্যের সব মোর্চার সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। মোর্চা সভাপতিদের নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটিও দ্রুত তৈরি হবে। এই আবহে নতুন কর্মসূচিতে নামতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এসআইআর নিয়ে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে প্রচার অভিযান চালাবেন তাঁরা। সম্প্রতি সব মোর্চা সভাপতিদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা চলে এসেছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা নিজেদের মতো করে যেন এসআইআরের সপক্ষে যেনও কর্মসূচি হাতে নেন। কিন্তু কর্মসূচির বিষয়ে প্রথমে রাজ্য নেতৃত্বকে জানাতে হবে তাঁদের।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি সাতটি জেলায় সভাপতি পদে রদবদল করেছে বিজেপি। যুব ও মহিলা মোর্চা-সহ সব মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। দ্রুত এই সব মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে চলেছে। এর পাশাপাশি ৭ জেলায় নতুন কমিটিও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই কমিটিগুলিতে নতুন প্রজন্মের নেতাদের গুরুত্ব দেওয়া হবে। দিল্লি থেকে এরকমই নির্দেশ এসেছে। সম্প্রতি জেন জি আন্দোলনে উত্তাল হয়েছিল দেশ। এই পরিস্থিতি আর চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই নতুন প্রজন্মকে কাছে টানতেই দিল্লি থেকে এই নির্দেশ এসেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়