পুজো মিটলেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন। তার আগেই আগামিকাল শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো তথা রাজ্যের সমস্ত ব্লকে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির (Janakalyan Camp) বা ‘সেবা সেতু অভিযান’। এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জানা গিয়েছে। ফলে কেন্দ্রের একাধিক প্রকল্পে নতুন করে সাধারণ মানুষ আবেদনের সুযোগ পাবেন।
পুরকর্মীদের একাংশের আশঙ্কা, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে শিবিরে বাড়তি চাপ তৈরি হতে পারে। ফলে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিশেষ সেবা সেতু অভিযানে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা। একাধিক ব্যাঙ্কের তরফে কাউন্টার খোলার কথাও রয়েছে। কলকাতায় দুটি ওয়ার্ড পিছু একটি করে এই সেবা সেতু অভিযানের বিশেষ সহায়তা শিবির খোলা হচ্ছে।
পুরভোটের আগে আরও নিবিড়ভাবে মানুষকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবারের এই বিশেষ সেবা সেতু অভিযান হচ্ছে। শিবিরের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিধায়কদের সাহায্য করতে বলা হয়েছে। তবে সাধারণ মানুষের উৎসাহ ও নানা সরকারি প্রকল্পের কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণের জন্য তিনদিনই কলকাতা পুরসভার তরফে প্রতিটি শিবিরে বাড়তি পুলিশি নিরাপত্তার জন্য লালবাজারকে বলা হয়েছে। সেই মতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে পুরকর্মীদের একাংশের আশঙ্কা, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে শিবিরে বাড়তি চাপ তৈরি হতে পারে। ফলে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…
-
শিলিগুড়ি টু সিকিম, ভোল বদলাচ্ছে ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কের, তৈরি হবে একাধিক টানেল, ব্রিজ!