Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
TMC MLA Ajit Maity

ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার অজিত মাইতি। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২২

options
link
ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি zoom
গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি।
Advertisement

গ্রেপ্তার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। শুক্রবার ভোররাতে তাঁর বাড়িতে হানা দেয় খড়গপুর থানার পুলিশ। তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পাঠানো হয় ডেবরা থানায়। তবে কী কারণে, কোন মামলায় এই গ্রেপ্তারি তা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার অজিত মাইতি। 

দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত অজিত মাইতি। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়কও হয়েছিলেন। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত অজিত মাইতি। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়কও হয়েছিলেন। বর্তমানে জেলা পরিষদের সহ সভাধিপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়গপুরের বাড়িতে ছিলেন তিনি। শুক্রবার ভোররাতে সেখানেই হানা দেয় পুলিশ। তুলে নিয়ে যাওয়া হয় থানায়। এরপর গ্রেপ্তার করে তাঁকে পাঠানো হয় ডেবরা থানায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দীর্ঘদিনের পুরনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী সেই মামলা, তা জানা যায়নি এখনও। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গোটা বিষয়টার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি তৃণমূলের। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ বলেন, “আমরা শুনেছি পুরনো মামলায় গ্রেপ্তার। আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল অজিতবাবুর। ঠিক তার আগেই গ্রেপ্তার করা হল। এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.