Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Jalpaiguri

সাতসকালে জলপাইগুড়িতে হাড়হিম কাণ্ড! বেকারিতে ঢুকে ম্যানেজারকে ‘খুন’, কারণ ঘিরে ধোঁয়াশা

হুগলির পুরশুড়া থানা এলাকার বাসিন্দা হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকতেন।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৪:৩৪

link
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১৪:৩৪

options
link
সাতসকালে জলপাইগুড়িতে হাড়হিম কাণ্ড! বেকারিতে ঢুকে ম্যানেজারকে ‘খুন’, কারণ ঘিরে ধোঁয়াশা zoom
জলপাইগুড়িতে বেকারিতে ঢুকে ম্যানেজারকে 'খুন'। ছবি-এআই দ্বারা নির্মিত।
Advertisement

সাতসকালে হাড়হিম কাণ্ড জলপাইগুড়িতে (Jalpaiguri)। বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের অভিযোগ। শুক্রবার সকালে বেকারি থেকে উদ্ধার হয়েছে ম্যানেজারের রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নেপথ্যে কে বা কারা, এই খুনে নেপথ্যে লুটের ছক নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। 

জানা গিয়েছে, হুগলির পুরশুড়া থানা এলাকার বাসিন্দা হাফিজুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকেন। নয়াবস্তি এলাকার প্যারিস বেকারিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার রাতে বেকারিতেই ছিলেন হাফিজুর। শুক্রবার সকালে বেকারিতে রক্তাক্ত অবস্থায় মেলে তাঁর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ইতিমধ্যেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। খবর দেওয়া হয়েছে মৃতের বাড়িতেও। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড? কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, লুটের উদ্দেশ্যে বেকারিতে হানা দিয়েছিল কেউ বা কারা। তাতে বাধা দেন হাফিজুর। সেই কারণেই তাঁকে খুন করা হয়। তবে ঠিক কী ঘটেছিল তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.