সোমনাথ পাল, বনগাঁ: সুপারি কিলার অসীম ভট্টাচার্য খুনের ১৩ দিনের মাথায় দু’জনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ৷ ধৃত মন্টু সাহা ও নুটু চক্রবর্তী, চাঁপাবেড়িয়া এলাকার বাসিন্দা৷ চাঁপাবেড়িয়ার বাউর এলাকা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়৷ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে, ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
[তরুণীকে গণধর্ষণ, দুই যুবককে ২০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা আদালতের]
প্রথম দিকে একসঙ্গে এলাকায় তোলাবাজি করত অসীম ও ভোলে৷ কিন্তু কয়েক বছরের মধ্যেই গোপনে আলাদা দল তৈরি করে ভোলে৷ এলাকার দখলদারী নিয়ে তারপরই শুরু হয় দুই গোষ্ঠীর বিবাদ৷আর তাতেই ক্রমশ ঘুম ছোটে এলাকাবাসীর৷ স্থানীয়দের বক্তব্য, কখন যে বোম পড়ে, গুলি ছোটে তার জন্য ভয়ে ভয়ে থাকত সবাই৷ এরই মাঝে বছর তিনেক আগে বনগাঁ শহরের বুকে ভরসন্ধ্যায় খুন হন হিমাংশু বৈরাগী নামে এক যুবক৷ ওই খুনে অভিযুক্তের তালিকায় উঠে আসে ভাড়াটে খুনি অসীমের নাম৷ এছাড়াও হিমু খুনে বনগাঁ পুরসভার পুরপিতা শংকর আঢ্য ও কাউন্সিলর অভিজিৎ কাপুড়িয়ার বিরুদ্ধে অসীম-সহ বাকি অভিযুক্তদের সুপারি দেওয়ার অভিযোগ তোলে হিমুর পরিবার৷ আপাতত হাই কোর্টে হিমু খুনের মামলার বিচার চলছে৷
[পড়া না পারার ‘অপরাধ’, বেলুড়ে খুদে ছাত্রের গায়ে গরম খুন্তির ছেঁকা শিক্ষিকার]
সেই মামলা চলাকালীন অসীম ভট্টাচার্য খুন হয়৷ এই খুনের পরই অসীমের পরিবারের তরফ থেকে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ ভোলের পাশাপাশি নাম জড়ায় নিহত হিমুর বাবা রাকেশ বৈরাগীরও৷ অভিযোগ অস্বীকার করে রাকেশ বৈরাগী জানান ‘‘ষড়যন্ত্র করেই এমন অভিযোগ করা হচ্ছে৷’’ ধৃতদের জেরা করে অসীমে খুনের কিনারা করতে চাইছে পুলিশ৷ এই ঘটনায় রাকেশ বৈরাগীর যোগসাজশ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা৷
[বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর]
এদিকে, আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কতীকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ৷ পুলিশ গোপন সূত্রে খবর পায় পাঁচপোতা বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে দু’জন দুষ্কৃতী৷ ওই এলাকায় হানা দেয় পুলিশ৷ ভোলা মণ্ডল ও জয়ন্ত দাস নামে দু’জনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা৷ ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম বাজেয়াপ্ত করে৷
সর্বশেষ খবর
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ