সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অত্যাচার! মারধর করতেন স্ত্রী, অন্যান্যদেরও! পারিবারিক কোন্দলে দুই ভাইয়ের মারে মৃত্যু দাদার। ভয়াবহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার সরাচিতে। অভিযোগ দায়ের থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাজিদ সর্দার। বয়স ২৪ বছর। তিনি সরাচি এলাকার বাসিন্দা। বুধবার পারিবারিক কোন্দল চরমে চরমে ওঠে। দুই ভাইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাজিদ। বাকবিতণ্ডা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ দুই ভাই তাঁদের দাদা সাজিদকে মারধর করেন। অভিযোগ, বচসা চলাকালীন এক ভাই বাঁশ দিয়ে সাজিদের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজিদ। গুরুতর আহত অবস্থায় সাজিদকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরাই। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মৃতের স্ত্রীর থানায় অভিযোগ দায়ের করেছে। মামলা রুজু করে তদন্তে নেমে দুই ভাইকে আটক করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু কেন এই হামলা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাজিদ নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার চালাতেন। প্রতিবেশীদের দাবি, এদিনও সাজিদ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার শুরু করেন। সেই সময় দুই ভাইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তারপর এই ঘটনা। তদন্তে পুলিশ।
সর্বশেষ খবর
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
-
‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের
-
ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?
-
তৃণমূলের প্রতীক কার, কালীঘাট ও ঋত শিবিরের বক্তব্য শুনে কোন সিদ্ধান্তের পথে কমিশন?