সঞ্জিত ঘোষ, নদিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের! জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শুভঙ্কর অধিকারী। তিনি হাঁসখালি থানার বেনালি নতুনগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। এদিন রাত প্রায় ১১টা নাগাদ বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একাই ছিলেন শুভঙ্কর। কৃষ্ণনগর থেকে হাঁসখালির দিকে আসার পথে রাজ্য সড়কের উপরেই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় শুভঙ্করের দেহ পড়ে থাকতে দেখে আশপাশের পথচলতি মানুষ স্থানীয় থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর থানার পুলিশ। দ্রুত শুভঙ্করের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃতের পকেট থেকে বিএসএফের পরিচয়পত্র খুঁজে পায় পুলিশ। সেই সূত্রেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি বিএসএফেরই জওয়ান ছিলেন। দেহের পাশেই পড়েছিল বাইকটি। যার সামনের অংশ প্রায় দুমড়ানো ছিল। কোনও গাড়ি বাইকটিতে ধাক্কা মেরেছে নাকি নিজেই কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন শুভঙ্কর তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর পুলিশ।
সর্বশেষ খবর
-
‘গভীর রাতে স্বামী আর ছেলের ফারাকই বুঝতে পারি না’, মারাত্মক বিড়ম্বনায় ফারহা
-
শুটিং ফ্লোরে দেবের ‘দাদাগিরি’, টিমের সঙ্গে ছবি পোস্ট করে নতুন ‘দাদা’ লিখলেন…
-
দেশের এই মন্দিরে গেলেই সারে ডায়বেটিস, ভক্তদের বিশ্বাস, রোগ সারায় পিঁপড়েরা!
-
‘স্যাটা ভাঙা’ মারের হুমকি, হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি যুব মোর্চার
-
দেশঁর মায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন এমবাপেরা, কোন যুক্তিতে নাকচ করল ফিফা?