Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Indians Abducted In Ethiopia

‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি

ওই তিন ভারতীয় গুজরাটের বাসিন্দা। তাঁদের একজন তরুণ এবং বাকি দু’জন তরুণী। স্থানীয় এক এজেন্টের মাধ্যমে তাঁরা চোরাপথে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেন। জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর গুজরাট থেকে তাঁরা জয়পুর পৌঁছন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৪:৫৮

options
link
‘ডাঙ্কি’ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা! ইথিওপিয়ায় অপহৃত ৩ ভারতীয়, ১ কোটি মুক্তিপণের দাবি zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

স্বপ্ন ছিল আমেরিকার মাটিতে পা রাখা। আর তা পূরণ করতেই ‘ডাঙ্কি’ বা চোরাপথে সে দেশে যাত্রা করেছিলেন ৩ ভারতীয়। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল। আমেরিকায় পৌঁছানোর আগেই ইথিওপিয়ায় অপহৃত হলেন তাঁরা। শুধু তাই নয়, তাঁদের পরিবারের কাছ থেকে ১ কোটি মুক্তিপণ চাওয়া হয়েছে বলে খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই তিন ভারতীয় গুজরাটের বাসিন্দা। তাঁদের একজন তরুণ এবং বাকি দু’জন তরুণী। স্থানীয় এক এজেন্টের মাধ্যমে তাঁরা চোরাপথে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেন। জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর গুজরাট থেকে তাঁরা জয়পুর পৌঁছন। সেখান থেকে বিমানে আবু ধাবি হয়ে তাঁরা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়-তে পা রাখেন। সূত্রের খবর, সেখানে ২০ থেকে ২৯ সেপ্টেম্বর একটি গেস্ট হাউসে তাঁদের থাকার ব্যবস্থা ছিল। কিন্তু অভিযোগ, ইথিওপিয়ায় ৩ ভারতীয়কে অপহরণ করে একদল দুষ্কৃতী। পাশাপাশি, তাঁদের পরিবারের কাছ থেকে দাবি করা হয় ১ কোটি টাকার মুক্তিপণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অপহৃতদের মধ্যে একজন দেশে ফেরার পর গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, তাঁর পরিবার অপহরণকারীদের ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দেয়। তারপরই তিনি ছাড়া পান। তিনি জানিয়েছেন, তিন দিন তাঁকে একটি গোপন জায়গায় হাত-পা বেঁধে রাখা হয়। তবে বাকিদের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.