বজবজে কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় ধৃত ১

খোঁজ চলছে আরও ২ অভিযুক্তের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১৪:৪৪

options
link
বজবজে কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় ধৃত ১

সুরজিত দেব, ডায়মন্ড হারবার: বজবজে তৃণমূলের কাউন্সিলরকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ১ অভিযুক্তকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। ধৃতের নাম জাকির হোসেন। সোমবার কাউন্সিলরকে হত্যার চেষ্টার ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, এখনও হাসপাতালে ভরতি গুলিবিদ্ধ কাউন্সিলর মিঠুন টিকাদার।

Advertisement

[পানাগড়ে সেনা ছাউনির কাছে একটি বাড়িতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক]

নদিয়ায় বিধায়ক খুনের ঘটনার পর বজবজে গুলিবিদ্ধ হন তৃণমূলের কাউন্সিলর। সোমবার রাতে বজবজের চিত্রাগঞ্জে দলীয় কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। অভিযোগ, সেই সময় হঠাৎই তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পড়ে দু’জন দুষ্কৃতী। আচমকাই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় তারা। মিঠুন টিকাদারের বুকে ও পেটে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর বোমাবাজি করতে করতে এলাকা থেকে পালিয়ে যায় হামলাকারীরা। দ্রুত তাঁকে  কলকাতার একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় গুলিবিদ্ধ অবস্থায়। এখনও হাসপাতালে ভরতি গুলিবিদ্ধ ওই কাউন্সিলর। ঘটনার পর মূল অভিযুক্ত হিসেবে প্রকাশ্যে আসে মহম্মদ ক্যাশ ও কামাল খান নামে দুজন-সহ বেশ কয়েকজনের নাম। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নদিয়ার তাহেরপুরে আক্রান্ত কাশ্মীরি শাল ব্যবসায়ী, গ্রেপ্তার ৫]

Advertisement

ঘটনার পরের দিন সকাল থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও  শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন স্থানীয়রা। এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা আটকে  বিক্ষোভ – অবরোধ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘটনার  তদন্ত  শুরু করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এখনও অধরা ২ মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি মহেশতলা থানার হেঁতালখালি এলাকায়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ৩০৭, ৩২৬ ও ৩৪ ধারায় এবং ২৫(আই) এ, ২৭ অস্ত্র আইন ও ৪/৫ এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয় ধৃত জাকির হোসেনকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.