সুব্রত বিশ্বাস: ইএমইউ-এর পর এবার মেমু রেকে উন্নয়নের ছোঁয়া। বর্ধমান থেকে আসানসোলের মধ্যেই চলে এই রেল। বৃহস্পতিবার প্রথম দু’টি মেমু রেককে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার পর, তা চলাচলের সূচনা করলেন আসানসোলের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র। তিনি বলেন, ২৫টি মেমু রেকের মধ্যে দু’টিকে প্রাথমিকভাবে স্বাচ্ছন্দ্যময় করে তোলা হয়েছে। রাজধানী, শতাব্দী-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনগুলি স্বর্ণ যোজনা খাতে সাজানো হয়েছে। শিয়ালদহে মহিলা কামরা সাজানো হয়েছে।
[দেনা এড়াতে ডাকাতির গল্প, বারুইপুরে গ্রেপ্তার গয়নার দোকানের মালিক]
এবার বর্ধমান-আসানসোলের মাঝে চলা মেমু রেকেও আনা হল নানা বৈচিত্র ও স্বাচ্ছন্দ্য। যাত্রীদের সুবিধার জন্য নানা আতিশয্যে সাজানো হয়েছে। ভিতরে ও বাইরে থাকছে ভিনাইল পেন্টিং, এলইডির আলো, সামনে গন্তব্যের ডিসপ্লেও এলইডি, সিটে স্বাচ্ছন্দ্য, মোবাইল চার্জিং পয়েন্ট, শৌচালয়ের সব সরঞ্জামই আধুনিক ও আরামদায়ক। পাশাপাশি মহিলা কামরাকে প্রাকৃতিক সৌন্দর্যে ফুটিয়ে তুলতে, নদী-নালা, পাহাড়, পাখির ছবিতে সাজানো হয়েছে। রাখা হয়েছে ইতিহাসের নানা অধ্যায়। ডিআরএম প্রশান্তকুমার মিশ্র বলেন, প্রায় একশো কিলোমিটারের এই যাত্রাপথে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই মেমুর বিন্যাস।
[বিবেকানন্দের মূর্তি বিকৃতির অভিযোগ, উত্তেজনা মহম্মদবাজারে]
সর্বশেষ খবর
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
জোর যার ‘আসন’ তার! ধরাবাঁধা নিয়ম ভেঙে শরিকদের বার্তা সিপিএমের
-
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি
-
ঠাকুরদালানে বেঁধে রাখা হয় দেবীকে, বাংলার ‘শিকল বাঁধা দুর্গা’র মাহাত্ম্য জানেন?