তৃণমূল হামলা করলে বঁটি ব্যবহার করুন, ভাতারের জনসভায় মন্তব্য বিজেপি নেতার

‘কিছুদিন অপেক্ষা করুন এই তৃণমূলের কোমর ভেঙে দেওয়া হবে।’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০১৮, ২০:৪৫

options
link
তৃণমূল হামলা করলে বঁটি ব্যবহার করুন, ভাতারের জনসভায় মন্তব্য বিজেপি নেতার

ধীমান রায়, কাটোয়া: ‘শাসকদল হামলা চালালে বঁটি আর দা-এর যথেচ্ছ ব্যবহার করুন।’ দলীর কর্মীদের এমনই পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। শনিবার  সন্ধ্যায় পূর্ব বর্ধমানের ভাতারে নির্বাচনী প্রচারসভায় যোগ দেন সায়ন্তনবাবু। বিজেপির ভাতার ৩৩ নম্বর জেপি কমিটি যুব মোর্চার আয়োজনে বলগোনা গ্রামের মাঠে জনসভা হয়। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন সায়ন্তন বসু। জনসভায় রাজ্য কমিটির সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা পর্যবেক্ষক অনল বিশ্বাস, পূর্ব বর্ধমান (সদর) জেলা সম্পাদক সন্দীপ নন্দী-সহ অন্যান্যরা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সোচ্চার হন সায়ন্তন বসু। তিনি বলেন, ‘বলগোনা গ্রামে এই সভার পর হয়তো আমাদের কর্মীদের প্রতি হামলা হতে পারে। মহিলাদের প্রতিও হামলা চালাতে পারে শাসকদলের গুন্ডারা। তাই আমি বলছি, বাড়ির বঁটি ও দা গুলি একটু বেশি করে ধার দিয়ে রাখুন। কাজে লাগতে পারে। তৃণমূল যদি বাড়িতে এসে হামলা করে তাহলে ওই বঁটি ও দায়ের যথেচ্ছ ব্যবহার করুন।’

Advertisement

[বাগনানে তৃণমূল কংগ্রেসের প্রচারে শামিল রূপসী বৃহন্নলারা, মেলা ভিড় রাস্তায়]

সায়ন্তন বসু আরও বলেন, ‘ভাতারেও আমাদের কর্মীরা মনোনয়ন করতে যাওয়ার সময় তাঁদের রাস্তায় ফেলে মেরেছে তৃণমূলের গুন্ডারা। আমি কর্মীদের বলেছি, যারা সেদিন মেরেছিল তাদের নামের লিস্ট তৈরি করে রাখুন। তারা কোনও অবৈধ কারবারের সঙ্গে যুক্ত তা খুঁজে বের করে বিচার করবে ভারত সরকার। আর কিছুদিন অপেক্ষা করুন এই তৃণমূলের কোমর ভেঙে দেওয়া হবে। এককালে এই বর্ধমানে সিপিএমের নেতাদের প্রচুর দাপট ছিল। সিপিএমের নেতাদের অনুমতি না পেলে কাকপক্ষীও ডাকতে ভয় পেত। আজ কোথায় তাঁরা? তৃণমূলের নেতাদের অবস্থা আরও খারাপ হবে। তাড়া করে মানুষ পিটিয়ে মারবে। সেদিন বেশি দেরি নেই।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

bjp-campaign

Advertisement

চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে বিজেপি নেতা মুকুল রায়ের আত্মীয়ের বিরুদ্ধে। সেই আত্মীয়কে গ্রেপ্তারি প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, ‘এটা সম্পূর্ণ চক্রান্ত। খোঁজ নিলে দেখা যাবে তৃণমূলের একটা নেতাও বাকি নেই যারা চাকরির নাম করে টাকা তোলেনি। পুলিশ হয়তো এভাবে মিথ্যা কেস দিয়ে বিজেপি নেতা-কর্মীদের এখন ফাঁসাবে। কিন্তু সিবিআই যখন ধরবে তখন কিন্তু সহজে কেউ পার পাবেন না। তখন মদন মিত্র, তাপস পালের মতই অবস্থা হবে।’ এদিন সায়ন্তন বসু দুপুরে গলসিতে দলের প্রচারসভায় যোগ দেন। তারপর ভাতারের ওড়গ্রামে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করে শেষে ভাতারের বলগোনায় জনসভায় যান।

ছবি: জয়ন্ত দাস

[পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝড় তুলতে জেলায় যাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.