ডাইনি অপবাদে আদিবাসী দম্পতিকে ঘরছাড়া, ভোটের আগে সরব বিরোধীরা

জমি ও নগদ টাকা কাড়ার অভিযোগ মোড়লদের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০১৮, ২০:২০

options
link
ডাইনি অপবাদে আদিবাসী দম্পতিকে ঘরছাড়া, ভোটের আগে সরব বিরোধীরা

সৌরভ মাজি, বর্ধমান: ফের ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী দম্পতিকে দীর্ঘদিন ধরে ঘরছাড়া করে রেখেছেন গ্রামবাসীদের একাংশ। বিষয়টি প্রশাসনিক মহলে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এমনকী তাঁদের কিছু পরিমাণ জমি ও নগদ ৬ হাজার টাকা কেড়ে নিয়েছে গ্রামের মোড়লরা।

Advertisement
[অসময়ের কদমফুলেই পুজো ধনেশ্বর শিবের, গাজনে ৫০০ বছরের প্রথা আউশগ্রামের ধনকুড়ায়]

পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের মেমারি থানার সাতগাছিয়া-১ গ্রাম পঞ্চায়েতের ঘটকপাড়া। ডাইনির মত কুসংস্কার দূরীকরণে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধীরা। একইসঙ্গে প্রশাসনকে জানিয়েও ওই দম্পতি ঘরে ফিরতে না পারা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। ওই গ্রাম থেকে ডাইনি অপবাদে বিতাড়িত হওয়া স্বপন মুর্মু ও তাঁর স্ত্রী প্রায় দুই বছর ধরে গ্রামছাড়া। স্বপনবাবু প্রশাসনের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, গ্রামের মোড়লরা ডাইনি অপবাদ দিয়ে তাঁদের ১ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা করেছিল। তা দিতে না পারায় চার কাঠা জমি ও নগদ ৬ হাজার টাকা তাঁদের কাছ থেকে কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে ওই দম্পতি ও তাঁদের সন্তানরা মেমারি থানারই শ্রীধরপুর গ্রামের রায়পাড়ায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[‘ওদের ফাঁসি হোক, আর কিছু চাই না!’ কাতর আরজি আসিফার বাবার]

স্বপনবাবু জানান, তিনি বিডিও-র কাছে অভিযোগ করেছিলেন। বিডিও বিষয়টি খতিয়ে দেখে প্রধানকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। কিন্তু তারপর চারমাস কেটে গেলেও ঘরে ফিরতে পারেননি। এই প্রসঙ্গে বিডিও অনিন্দিতা রায়চৌধুরি জানান, প্রধান কেন ব্যবস্থা নেননি তা খতিয়ে দেখবেন তিনি। দম্পতিকে ঘরে ফেরানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এলাকার এক সিপিএম নেতা বলেন, “এক আদিবাসী পরিবারকে সালিশি সভা করে জরিমানা করা হল। তা না দেওয়ায় ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করা হল। প্রধানকে ব্যবস্থা নিতে বলা হলেও তিনি তা করলেন না। এর থেকেই বোঝা যাচ্ছে কী হাল হয়েছে সমাজের।” তৃণমূল নেতা দেবু টুডু বলেন, “ঘটনার কথা জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.