দিনকাল দ্রুত বদলে গিয়েছে গত কয়েকবছরে। অনলাইনে মুদিপণ্য ও প্যাকেটজাত খাবার কেনা ভারতের লক্ষ লক্ষ ক্রেতার কাছে এখন এক স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু দোকানে গিয়ে কেনা পণ্যের লেবেল ও এক্সপায়ারি ডেটের মতো গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে কেনাকাটি করার সময় বেশির ভাগ ক্ষেত্রেই মেলে না। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ এফএসএসএআইয়ের।
এফএসএসএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিত পুনহানির তথ্য অনুযায়ী, কুইক কমার্স এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে খাবারের লেবেল ও মেয়াদ সংক্রান্ত তথ্য আরও স্পষ্টভাবে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। তিনি জানিয়েছেন, এবার থেকে সমস্ত ক্রেতা অনলাইনে খাবার কেনার আগে প্যাকেজ তথ্য ও এক্সপায়ারি ডেট দেখে নিতে পারবেন। তাঁর স্পষ্ট বক্তব্য, সশরীরে অর্থাৎ দোকানে গিয়ে কেনাকাটির সময় যেমন পণ্যকে খুঁটিয়ে দেখা সম্ভব হয়, এবার অনলাইনেও সেই সুযোগ দিতে হবে। সেই সঙ্গেই পুনহানি জানাচ্ছেন, খাদ্যপণ্যের ক্ষেত্রে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো নিজেদের কেবল মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে পারে না। তাঁর মতে, নিজেদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ও বিক্রিত খাদ্যপণ্যের জন্য এই সংস্থাগুলিই দায়ী। এই দায় তারা এড়িয়ে যেতে পারে না।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত এক বছরে FSSAI প্রায় ৩৩,০০০টি আইনি পদক্ষেপ করেছে এই সংক্রান্ত বিষয়ে। এবং ১ কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছে। তবে আর্থিক জরিমানার পরিমাণ খুবই কম— এমন অভিযোগও উঠেছে। এই সমালোচনার জবাবে FSSAI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সামান্য জরিমানাও কোনও ব্র্যান্ডের সুনামের উপরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, বিপুল সংখ্যক আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রমাণ করে যে তাদের আইন প্রয়োগের কাঠামোটি কার্যকর রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা
-
হাসিনাকে কংসের সঙ্গে তুলনা! বাংলাদেশে জন্মাষ্টমীর অনুষ্ঠানে নজিরবিহীন আক্রমণ তারেকের
-
নেপাল বিপর্যয়ের ৮ দিন পরেও মেলেনি মুকুলের পুত্রবধূর খোঁজ, হাসপাতালে পৌঁছল ডিএনএ নমুনা