মাঝে কেটে গিয়েছে আটদিন। এখনও খোঁজ নেই প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। স্ত্রীর খোঁজ না পেয়ে দিশাহারা শুভ্রাংশু রায়। সোশাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যে স্ত্রীর ডিএনএ-র নমুনা সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে বলেই খবর।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ শুভ্রাংশু ফেসবুক পোস্ট করেন। তাতে লেখা রয়েছে, শুভম গেস্ট হাউসে উঠেছিলেন শর্মিষ্ঠা। তাঁকে শেষবার গিরং পোর্টে দেখা গিয়েছিল। কেউ খোঁজ জানলে পোস্টারে ৯০৫১৩৭৭০৬৮ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে। জানা গিয়েছে, গত ২১ আগস্ট ‘চলো যাই’ নামে একটি পর্যটন সংস্থা ৩২ জনকে নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেয়। তাঁরা সকলেই মানস সরোবর যাচ্ছিলেন। শুভ্রাংশু ঘরনি শর্মিষ্ঠাও ছিলেন। গত ২৬ আগস্ট বিপর্যয়ের (Nepal Flash Flood) পর থেকে শর্মিষ্ঠা নিখোঁজ হয়ে যান। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্ত্রী নিখোঁজের বিষয় নিয়ে কথাও হয়েছে মুকুলপুত্র শুভ্রাংশুর। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাই সময় যত গড়াচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
এদিকে, ওই পর্যটন সংস্থার প্রজেক্ট হেডের দাবি, গত ১ সেপ্টেম্বর নিখোঁজ ৪ পর্যটকের পরিবারের লোকজন নেপালে গিয়েছিলেন। নেপাল প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন তাঁরা। ডিএনএ নমুনাও দিয়েছেন। শুভ্রাংশু রায়কেও নাকি যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে সন্তানদের দেখভালের কথা মাথায় রেখে যেতে পারেননি মুকুলপুত্র। এদিন তাঁর স্ত্রীর ডিএনএ-র নমুনা সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, নেপাল প্রশাসন বেওয়ারিশ দেহের চাপ সামলাতে গণ সৎকারের সিদ্ধান্ত নিয়েছে। তবে তার আগে প্রতিটি দেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। যাতে ভবিষ্যতে পরিবারের লোকজন যোগাযোগ করলে খোঁজ পেতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যমগ্রামে মাছচোর! প্রায় চার হাজার টাকার ইলিশ মাছ হাতিয়ে উধাও বৃদ্ধা
-
স্কুলেই নির্যাতনের শিকার ছাত্রীরা! হেনস্তার পর ভিডিও আপলোডের অভিযোগে সাসপেন্ড ২ শিক্ষক
-
‘বাংলাদেশি ইলিশে’র নামে চড়া দামে বিকোচ্ছে ভুয়ো মাছ! থানায় অভিযোগ দায়ের
-
জন্মাষ্টমীর ভোগে তালের বড়া, সুগার থাকলে কি শুধু দেখেই কাটাবেন? খেতে পারেন এই ৩ কৌশলে!
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?