সরকারিভাবে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ। তা সত্ত্বেও বনগাঁর বিভিন্ন বাজারে বাংলাদেশের ইলিশ বলে বিক্রেতাদের একাংশ চড়া দামে বিক্রি করছেন মাছ। দিনের পর দিন ঠকছেন বিক্রেতারা। বিষয়টা নজরে পড়তেই ভারতীয় মজদুর সংঘের বনগাঁ নগর কমিটি বুধবার রাতে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীদের বক্তব্য, সরকারিভাবে বাংলাদেশের ইলিশ মাছ আসা বন্ধ। তাহলে যারা বাংলাদেশি ইলিশ বলে বাজারে মাছ বিক্রি করছেন তারা কোথাকার মাছ বিক্রি করছেন? অনুমান করা হচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র, অসম থেকে আসা ইলিশ বাংলাদেশি বলে চালানো হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগকারীদের আবেদন, মাছগুলো কোথা থেকে আসছে তার উৎস খুঁজে বের করা হোক। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।
আরও পড়ুন:
পাশাপাশি সম্প্রতি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশে গিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করার আর্জি জানানো হয়েছে। ইলিশ রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বাণিজ্য সচিবের সঙ্গেও প্রতিনিধি দল আলোচনা করেছে বলে খবর। ব্যবসায়ীরা আশাবাদী, অন্যান্য বছরের মতো এ বছরও দুর্গাপুজো উপলক্ষে ইলিশ মাছ বাংলাদেশ সরকার ভারতে পাঠাবে। সংগঠনের সম্পাদক রাজীব গোস্বামী বলেন, “সরকারিভাবে বাংলাদেশ থেকে কোনও ইলিশ মাছ আমদানি হচ্ছে না ভারতে। ভারতীয় ইলিশ বাংলাদেশি ইলিশ বলে চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করব।”
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?