যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নিয়ে চাপানউতোরের মধ্যে আজ, বৃহস্পতিবার ক্যাম্পাসের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলনের ডাক দিয়েছে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’। তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম যাত্রা করল এবিভিপি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে পালটা মিছিল করে এসএফআই। দুই মিছিলেই অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক, ও শিক্ষাকর্মীরা। দুই সংগঠনে কর্মীরাই একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন।
আগেই যাদবপুর ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা কর্মসূচির ঘোষণা করেছিল এবিভিপি। সেই মতো বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা হাতে নিয়ে ক্যাম্পাসে মিছিল হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে ‘দেশবিরোধী’ স্লোগান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। দেওয়ালে বিতর্কিত স্লোগানের উত্তর হিসেবে দেশের সমস্ত বরেণ্য মনীষীদের ছবি লাগান এবিভিপি কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের গেটে লাগানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এছাড়াও চিত্রশিল্পী নন্দলাল বসুর সংবিধানে অঙ্কিত ছবি যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে লাগানো হয়। ক্যাম্পাসের ভিতরে ওঠে ‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
আরও পড়ুন:
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে আজ, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম যাত্রা কর্মসূচি পালন করল এবিভিপি। এরপরই যাদবপুরে হবে জাতীয়তাবাদী সম্মেলন। গত সপ্তাহে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচিতে উপস্থিত থেকে বন্দে মাতরমে গলা মেলান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বৃহস্পতিবার ক্যাম্পাস চত্বরে এবিভিপি বন্দে মাতরম যাত্রা কর্মসূচি পালন করল। তাঁদের দাবি, যাদবপুরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলবে না। ক্যাম্পাসে বন্দে মাতরম গাওয়া হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে দেওয়াল লিখন প্রসঙ্গে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “দেওয়ালে লিখলে নাম, সে নাম মুছে যাবে। হৃদয়ে লেখো নাম সে না রয়ে যাবে। যাদবপুরের সংশ্লিষ্ট সব পক্ষকে বলব, বাংলার বর্তমান পরিস্থিতি ও আবহাওয়া বুঝে বাংলার মানুষের মনে নাম লিখুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?
-
জুতো খুলেই আসনে, ‘হনুমান অংশ’ দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে ‘রাজনীতিমুক্ত ভারত’!
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা