টিটুন মল্লিক, বাঁকুড়া: তারাপীঠ থেকে ফেরার পথে পূণ্যার্থীদের বাসের সঙ্গে ডাম্পারের ধাক্কা৷ দুর্ঘটনায় জখম অন্তত ২০জন পুণ্যার্থী৷ আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ আজ, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বেলিয়াতোড় থানার মাকড়ার জঙ্গল লাগোয়া এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ২০ জন পূণ্যার্থীকে নিয়ে ফিরছিল একটি যাত্রীবাহী বাস৷ বাঁকুড়া বেলিয়াতোড় থানার মাকড়ার জঙ্গল লাগোয়া এলাকায় বাসটি কিছু সময় বিশ্রামের জন্য দাঁড়ায়৷ হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে৷ ডাম্পারের ধাক্কায় বাস থেকে ছিটকে পড়েন যাত্রীরা৷ আহত হন বাসে থাকা যাত্রীরা৷ বাসটির পিছন দিকে বসে থাকা যাত্রীদের আঘাত সব থেকে বলে জানা গিয়েছে৷ আহতদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷
[মোবাইলে গেমের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন গৃহশিক্ষকের]
এদিনের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ ঘাতক ডাম্পার ও দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করে পুলিশ৷ পরে বেলাতোড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে ন’জন আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, আহত পূণ্যার্থীরা সকলেই খড়গপুরের বাসিন্দা৷ আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা কাজ শুরু করেছে পুলিশ৷
কিন্তু, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেলাতোড় থানার পুলিশ৷ ডাম্পার চালক মদ্যপান করেছিলেন কি না, তাও খতিয়ে দেখার কাজ করছে৷ বাসের চালক বাসটি সঠিকভাবে রাস্তার পাশে পার্কিং করতে পেরেছিল কি না তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’