শ্রীলঙ্কার সফরের পর আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ‘বিদেশ সফর’ করবে টিম ইন্ডিয়া (India vs Afghanistan)। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের ‘প্রস্তুতি’ হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যদিও দিল্লিতে সেই সিরিজের সূচি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এখন জানা যাচ্ছে, সূচি পরিবর্তনের কথা ভাবছে আফগানিস্তান।
বর্তমান সূচি অনুযায়ী, অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ১৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ও ১৭ সেপ্টেম্বর। আফগানিস্তানের প্রস্তাব মেনে নেওয়া হলে ১৩ বা ১৫ সেপ্টেম্বরের ম্যাচটি সরিয়ে ১৪ সেপ্টেম্বর করা হতে পারে। অর্থাৎ গণেশ চতুর্থীর দিনে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই সম্মতি দিলে গণেশ চতুর্থীর আবহেই দিল্লিতে হতে পারে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি। তবে এখনও সূচি বদলের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন:
চলতি বছরের জুনে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে এসেছিল আফগানিস্তান। সেটার আয়োজক ছিল বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের সিরিজের বিষয়টি আলাদা। আসলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বহু বছর ধরে নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলে না আফগানরা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসাবে ব্যবহার করে। যদিও ভারতে কখনও আয়োজক দেশের তকমা পায়নি আফগানরা। ২০২৪-এ নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলা শুরু করেন রশিদ খানরা। এবার ভারতে ফিরছে আফগানিস্তান।
সেপ্টেম্বরে এমনিতেই ভারতের ব্যস্ত ক্রিকেট সূচি। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ নিয়েও এখনও অনিশ্চয়তা কাটেনি। স্থগিত হয়ে যাওয়া সেই সফর ফেরানোর বিষয়ে বাংলাদেশ আশাবাদী হলেও, নতুন করে কোনও প্রস্তাব এলে বিসিসিআইকে ভারত সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে আপাতত নিশ্চিত ভারতের আফগানিস্তান সিরিজই। আর এসিবি-র নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ১৪ সেপ্টেম্বরের গণেশ চতুর্থীর দিন দিল্লিতে দেখা যেতে পারে ভারত-আফগানিস্তান ক্রিকেটের জমজমাট লড়াই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের