স্টাফ রিপোর্টার: পূর্ব শাখার রেল চলাচল স্বাভাবিক হলেও দক্ষিণ-পূর্ব শাখার পরিস্থিতি বদলায়নি এদিনও৷ রেললাইনে জল জমে থাকায় বাতিল করা হয়েছে মোট ৩০টি লোকাল ট্রেন৷ তাই এদিন সকালেও দুর্ভোগের মধ্যে দিয়েই দিন শুরু হল দক্ষিণ-পূর্ব শাখার নিত্যযাত্রীদের৷ যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া-দিঘাগামী কান্ডারী এক্সপ্রেস ছাড়া অন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি৷ হাওড়ার বদলে ট্রেনগুলি ছাড়া হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে৷
শুধু হাওড়া স্টেশন চত্বর নয়, এদিনও জলমগ্ন ছিল টিকিয়াপাড়া কারশেড৷ ভোরের দিকে পরিস্থিতি প্রতিকূল থাকলেও বেলা বাড়ার সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি৷ দূরপাল্লার অধিকাংশ ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়া হচ্ছে, ফলে এদিন সকাল থেকে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে৷ হাওড়া থেকে সরাসরি সাঁতরাগাছি যাওয়ার সুবিধা না থাকার কারণে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের৷ সুযোগ হাতছাড়া করেনি ট্যাক্সি ও ওলা-উবেরের মতো ক্যাব পরিষেবাও৷ এদিন সকাল থেকেই চড়া ভাড়া হাঁকতে থাকেন তাঁরা৷ হলুদ ট্যাক্সি তো বটেই, দর বাড়িয়ে রাখে অনলাইন ক্যাব পরিষেবাগুলিও৷ স্বাভাবিক ভাড়ার তুলনায় এদিন প্রায় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া চাওয়া হয় যাত্রীদের থেকে৷ স্টেশন বদল করা হলেও পণ্যগুলি হাওড়া থেকে সাঁতরাগাছি আনা সম্ভব হয়নি৷ যার ফলে হাওড়া স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মজুড়ে পড়ে থাকে সেগুলি৷ তবে আর বৃষ্টি না হলে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের৷
সর্বশেষ খবর
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!