CBI

নকশালবাড়িতে সিবিআই তল্লাশি! জাল পাসপোর্ট চক্রের তদন্তে তৎপর কেন্দ্রীয় সংস্থা

জানা গিয়েছে, মীনাক্ষী প্রধান নামে এক মহিলার বাড়ি সিল করে দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৪:৩৭

options
link
নকশালবাড়িতে সিবিআই তল্লাশি! জাল পাসপোর্ট চক্রের তদন্তে তৎপর কেন্দ্রীয় সংস্থা
জাল পাসপোর্ট চক্রের তদন্তে শিলিগুড়িতে সিবিআই তল্লাশি, শুক্রবার নকশালবাড়িতে।নিজস্ব ছবি

আচমকা শিলিগুড়ির নকশালবাড়িতে সিবিআই তল্লাশি! শুক্রবার দুপুর নাগাদ সেখানে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। এক মহিলার বাড়িতে তল্লাশি চালাতে যান। কিন্তু ওই মহিলা বাড়িতে না থাকায় তদন্তের কাজ এগোয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাড়িটি সিল করে দেয় সিবিআই। জানা গিয়েছে, ভুয়ো পরিচয়পত্র ও জাল নথির মাধ্যমে অবৈধ পাসপোর্ট তৈরির চক্রের ‘রহস্যভেদ’ করতেই শুক্রবার সিবিআইয়ের এই তল্লাশি।

Advertisement

জানা যাচ্ছে, শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি জাবরা এলাকায় এদিন হানা দেয় কলকাতার সিবিআই টিমের অ্যান্টি ক্রাইম ব্যুরো। ২০২৩ সালের অক্টোবর মাসে সিকিম ও পশ্চিমবঙ্গে ভুয়ো পরিচয়পত্র ও জাল নথিপত্র ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরির চক্র চলছে বলে অভিযোগ উঠেছিল। তার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন অভিযান চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। গ্যাংটক, নকশালবাড়ি ও কলকাতা সহ প্রায় ৫০টি জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক সরকারি কর্মী গ্রেপ্তার করা হয়। এবার ফের নকশালবাড়িতে পোস্ট অফিসে জালিয়াতির ঘটনায় অভিযান সিবিআইয়ের।

Advertisement

এদিন নকশালবাড়ির জাবরা মোড়ে মীনাক্ষী প্রধানের বাড়িতে সিবিআই তল্লাশি চালাতে যায় বলে জানা যাচ্ছে। যদিও মীনাক্ষীদেবী না থাকায় বাড়ি সিল করে দেয় তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, পোস্ট অফিসের জাল সিল-সহ ডুপ্লিকেট নথির তদন্তে নেমে এই মীনাক্ষীর নাম পায় তদন্তকারীরা। তদন্তকারীদের অনুমান, এই বাড়িতে তদন্তের নথিপত্র থাকতে পারে। যদিও মীনাক্ষী বর্তমানে দিল্লিতে রয়েছেন। আগামী রবিবার নকশালবাড়িতে ফিরবেন মীনাক্ষী। সেই দিন ফের সিবিআই তদন্ত করবে বলে খবর। এদিন ৫ সদস্যের সিবিআই দল ঘটনাস্থলে আসেন বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.