RG Kar Case

দাহ করার সময় কী ঘটে? আর জি কর কাণ্ডের তদন্তে ফের পানিহাটি শ্মশানে সিবিআই

রাজ্যে পালাবদলের পর নতুন করে গতি পেয়েছে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের তদন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নতুন করে তথ্যতালাশ করছে। সেই হিসেবেই এবার উত্তর ২৪ পরগনার পানিহাটির শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৬:৪৬

options
link
দাহ করার সময় কী ঘটে? আর জি কর কাণ্ডের তদন্তে ফের পানিহাটি শ্মশানে সিবিআই
আর জি কর কাণ্ডের তদন্তে ফের পানিহাটি শ্মশানে সিবিআই।

রাজ্যে পালাবদলের পর নতুন করে গতি পেয়েছে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের তদন্ত (RG Kar Case)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নতুন করে তথ্যতালাশ করছে। সেই হিসেবেই এবার উত্তর ২৪ পরগনার পানিহাটির শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা। গঙ্গাপাড়ের ওই শ্মশানেই তাড়াহুড়ো করে নির্যাতিতার মৃতদেহ তৃণমূল নেতাদের উপস্থিতিতে দাহ করা হয়েছিল বলে অভিযোগ। সেদিন শ্মশানে ঠিক কী হয়েছিল? সিবিআই আধিকারিকরা সেসবই জানার চেষ্টা করছেন বলে খবর। প্রসঙ্গত, ধর্ষণ-খুনের ঘটনায় দিন কয়েক আগে আর জি কর হাসপাতালেও তদন্তকারীরা গিয়েছিলেন। আজ, বুধবার পানিহাটির শ্মশানে তদন্তে গেলেন আধিকারিকরা।

Advertisement

এদিন সকালেই পানিহাটি শ্মশানে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে ২০ মিনিটের বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। ময়নাতদন্তের পর মৃতদেহ কারও কথা না শুনেই পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল! মৃতার পরিবারের উপর চাপ বাড়ানো হয়! পরিবারের অভিযোগ, নির্যাতিতার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার জন্য ‘চাপ’ দেওয়া হয়েছিল।

Advertisement

সেই সময়ের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটির কাকু নামে পরিচিত সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ওই চাপ তৈরির অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীরাও শ্মশান কার্যত ঘিরেছিল! দ্রুত মৃতদেহ সৎকার হয়েছিল। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্র পরে জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা সেই রাতে কি হয়েছিল, জানতে চেয়েছিলেন। ওই রাতের ঘটনা সবটাই তাঁদের বলা হয়েছে। বহু মানুষ আসার জন্য চারদিকে ভিড় হয়েছিল। দুটি মৃতদেহের আগে নির্যাতিতার দেহ দাহ করা হয়েছিল।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.