সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাট প্রসঙ্গে এবার সংঘাতের পথে রাজ্য ও কেন্দ্র। অশান্ত পরিবেশ নিয়ন্ত্রণে রাজ্যের ভূমিকায় কেন্দ্র খুশি নয় বলেই সূত্রের খবর। রাজ্যের রিপোর্ট হাতে না পেলে বসিরহাটে কেন্দ্রের আধিকারিকরাও পর্যবেক্ষণে আসতে পারেন বলে জানা যাচ্ছে।
[ মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও গন্তব্য বসিরহাট, গ্রেপ্তার রূপা-লকেট ]
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত পর্বে দূরত্বের অবস্থানই নিয়েছিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দু’জনকেই ফোন করে জানিয়েছিলেন, পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। এরপর বসিরহাটে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলেও তা নিতে অস্বীকার করে রাজ্য। সূত্রের খবর, এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ কেন্দ্র। রাজ্যে অশান্তির পরিবেশ বহাল আছে তবু কেন কেন্দ্রীয় বাহিনী নেওয়া হল না, তা নিয়েই ক্ষোভের সূত্রপাত। এছাড়া বসিরহাটের পুরো পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়েছিল কেন্দ্র। কিন্তু এখনও কেন্দ্র তা হাতে পায়নি। শুক্রবার সন্ধের মধ্যে যদি সে রিপোর্ট হাতে না পায়, তবে কেন্দ্রের এক আধিকারিক দল বসিরহাটে আসতে পারে বলেও জানা যাচ্ছে।
[ শিশু-অন্তঃসত্ত্বাদের মুখে খাবার তুলে সম্প্রীতির বার্তা বসিরহাটের বাসিন্দাদের ]
এদিকে বসিরহাটে এখনও জারি আছে ১৪৪ ধারা। সেই কারণে কোনও রাজনৈতিক দলকেই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুক্রবার একযোগে বসিরহাট যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপি, বাম ও কংগ্রেসের। কিন্তু যাওয়ার পথেই নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। বিজেপি, তৃণমূল-সহ সমস্ত রাজনৈতিক দলকেই বসিরহাটে না যাওয়ার আরজি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে পুলিশের তরফে। যদিও এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। এর মধ্যেই কেন্দ্রের ক্ষোভে বসিরহাটের ঘটনা নয়া মাত্রা পেতে পারে বলেই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!