North Dinajpur

রাস্তায় নিমকি খাওয়ার পরই বমি! প্রাণ গেল খুদের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ২ শিশু

উত্তর দিনাজপুরে শোকের ছায়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ২১:১৫

options
link
রাস্তায় নিমকি খাওয়ার পরই বমি! প্রাণ গেল খুদের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ২ শিশু

শংকরকুমার রায়, রায়গঞ্জ: কোচিং থেকে একসঙ্গে বাড়ি ফিরছিল তিন ভাই। ফেরার পথে দোকান থেকে নিমকি খাওয়াই কাল হল তাদের। খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ শুরু হয় বমি। অসুস্থ হয়ে পড়ে একই পরিবারের তিন শিশু। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক পড়ুয়ার। বাকি দুই শিশু গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। শনিবার দুপুরের এই ঘটনায় শোকের ছায়া উত্তর দিনাজপুরে।

Advertisement

উত্তর দিনাজপুরের ইসলামপুরের পন্ডিতপোতা (১) পঞ্চায়েতের গড়হণডাঙা এলাকার ঘটনা। অসুস্থ তিন জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুই খুদে আশঙ্কজনক অবস্থায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি। মৃত শিশুর নাম আরমান রেজা (৬)। তিন শিশুই গড়হণডাঙ্গা প্রাথমিক স্কুলের ছাত্র। বাকি অসুস্থ দুজনের বয়স ১০ ও ৮ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর বিডিও রজতরঞ্জন দাস এবং ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কলকাতায় আর কোনও গোশালা নয়! শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত পুরসভার]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়হণডাঙা এলাকার বাসিন্দা পেশায় অটো চালক জামিল আক্তারের তিন ছেলে। এদিন দুপুরে রাস্তার দোকান থেকে ময়দার তৈরি বাসি নিমকি খায়। তার পরই অসুস্থ হয়ে মৃত্যু হয় একজনের। বাকি দুই ভাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদ আলম বলেন,”বাড়ি থেকে টিউশনে যাওয়ার পথে দোকানে নিমকি খায় তিনজনই। তারপর অসুস্থ হয়ে পড়ে। তাতেই মৃত্যু হয়েছে।” অন্যদিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে সুপার সুরোজ সিনহা বলেন,”সম্ভবত খাবারে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে একজনের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট জানা যাবে।” পন্ডিতপোতা পঞ্চায়েতের সদস্য আসিরুদ্দিন বলেন,”কোথাকার খাবার খেয়ে মৃত্যু হল,তা তদন্ত করা প্রয়োজন।”

Advertisement

[আরও পড়ুন: বকেয়া কর আদায়ে ‘অফার’ কলকাতা পুরসভার! জরিমানা ও সুদের হারে ব্যাপক ছাড়ের সম্ভাবনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন